দেনার দায়ে আত্মঘাতী বিশ্বজিত - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 19 August 2018

দেনার দায়ে আত্মঘাতী বিশ্বজিত



বারুইপুর: বারুইপুর নবীন চন্দ্র রোডের বাসীন্দা বছর ছাপ্পান্নর বিশ্বজিত নস্কর । বিশ্বজিত বাবু যোগাযোগ ভবনের হিসাব বিভাগে কর্মরত ছিলেন। আর মাত্র আরাই বছর চাকরি আছে ।কিন্তু এখনও তিন ছেলে বেকার । তাদেরকে প্রতিষ্ঠিত করার চিন্তা কুরে কুরে খাচ্ছিল । ছেলেদের জন্য একটি নতুন বাড়ি ও নিচে দোকান ঘর সমেত কেনার জন্য নিজের অফিস স্টাফ ও এলাকার লোকজনের কাছ থেকে প্রায় পঁয়তাল্লিশ লাখ টাকা দেনা করেন। যা সুদ সমেত এখন ষাট লক্ষ টাকা । পাওনাদাররা সব সময় টাকা ফেরত চাইতো।কখন বাড়িতে এসে হুমকি কখনও ফোনে হুমকি । সব সহ্য করছিলেন নতুন বাড়ির জন্য । কিন্তু সেই স্বপ্ন ভাঙ্গে যখন তিনি বুঝতে পারেন, যে মহিলাকে তিনি বাড়ির জন্য টাকা দিয়েছেন সেই মহিলা তাকে প্রতারিত করেছে। তার নতুন বাড়ির স্বপ্ন আর পুরন হবেনা তখনি তিনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। সেই দুঃখে হতাশ হয়ে অসহায় বিশ্বজিত বাবু শনিবার গভীর রাতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। এই ভাবে প্রতারিত হয়ে আত্মঘাতী হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে ।

No comments:

Post a Comment

Post Top Ad