জেল ভরো আন্দোলনে উত্তেজনা! ধাক্কা সুজন চক্রবর্তীকে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 9 August 2018

জেল ভরো আন্দোলনে উত্তেজনা! ধাক্কা সুজন চক্রবর্তীকে


মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: সিপিএমের জেল ভরো কর্মসূচিতে উত্তেজনা।সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীকে ধাক্কা মারার  অভিযোগ। ১১৭ নম্বর জাতীয় সড়ক দোসতিপুরের কাছে রাস্তা অবরোধ। । সারা রাজ্যজুড়ে বামেদের যে জেলে ভরা কর্মসূচি সেই কর্মসূচিতে ডায়মন্ড হারবার প্রশাসন ভবনের সামনে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় নেতাকর্মীরা। তাদের দাবি তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, অবিলম্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদ থেকে পদত্যাগ করতে হবে। বামেদের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা সুজন চক্রবর্তী ও কান্তি গাঙ্গুলি, শমীক লাহিড়ী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

No comments:

Post a Comment

Post Top Ad