নাগরিকত্ব প্রমানে অসম সরকারের পদক্ষেপের বিরুদ্ধে তোপ দাগলেন বাম নেতা সুজন চক্রবর্তী।শনিবার বারাসতে জীবন ছাত্র সংগঠনের ডাকা এক রক্তদান শিবিরে এসে বাম এই প্রাক্তন ছাত্র নেতা বলেন,অসমে গিয়ে তৃণমূলী জনপ্রতিনিধিরা আসলে নাটক করেছেন।তিনি মনে করিয়ে দেন,বামদলের প্রতিনিধিদের একই ভাবে রাজ্যের মধ্যে কিছুদিন আগে কলকাতা থেকে বসিরহাট,বাদুরিয়া তে যাওয়া আটকে দেওয়া হয়েছিল।শুধু তাই নয় অনুপ্রবেশ প্রসঙ্গে সুজনের যুক্তি,আজকের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অনুপ্রবেশের চাষ শুরু করেছিলেন,আজ তিনি অমিত শাহের সঙ্গে সমঝোতা করছেন। অন্যদিকে আচ্ছে দিন আনার নাম করে মেহুল চকশী,নীরব মোদীদের আড়াল করে সমস্ত ভারতবাসীর সাথে প্রতারণা করছেন নরেন্দ্র মোদি সরকার।আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে রুখতে কংগ্রেসের সাথে সমঝোতার সম্ভাবনা উস্কে দেন তিনি,রাজ্য কমিটিতে এই মর্মেই আলাপ আলোচনা করেই সেই নোট পলিট ব্যুরো তে পাঠানো হবে বলে জানান যাদবপুরের এই বিধায়ক।

No comments:
Post a Comment