মহিষাদলের ভারত সেবাশ্রম সংঘের ' কারিগরি' বিভাগের উদ্বোধনে শুভেন্দু - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 5 August 2018

মহিষাদলের ভারত সেবাশ্রম সংঘের ' কারিগরি' বিভাগের উদ্বোধনে শুভেন্দু



চাঁদনী, পূর্ব মেদিনীপুরঃ ওয়েল্ডার, ফিটার ও ফায়ার সেফটির প্রশিক্ষন প্রাপ্তদের কাজের কোন অসুবিধে হবে না। পাশেই  রয়েছে শিল্প শহর হলদিয়া। সেখানেই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।  কাজের জন্য কাওকে ভিন রাজ্যে যেতে হবে না রবিবার মহিষাদলের ভারত সেবাশ্রম সংঘের ' কারিগরি ' বিভাগের উদ্বোধন করতে এসে একথা জানান রাজ্যের পরিবহন  ও পরিবেশ মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু আদিকারী। উদ্বোধনী  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক বিশ্বত্মানন্দজী মহারাজ,মহিষাদল ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী  ত্রিগুনানন্দ মহারাজ,  মহিষাদলের বিডিও জয়ন্ত দে, পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস সহ সভাপতি তিলক চক্রবর্তী  সহ অন্যান্যরা।


 ভারত সেবাশ্রম সংঘের প্রধান স্বামী বিশ্বত্মানিন্দজী মহারাজ জানান, রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি মহিষাদলে কারিগরি বিভাগের শুভ সূচনা করা হলো। প্রথম পর্যায়ে  কম্পিউটার  ও ইলেকট্রনিক  বিভাগের সূচনা করা হলো। পরবর্তী কালে ধাপে ধাপে বিষয়মুলক বিভাগ চালু করা হবে।  দুটি বিভাগে মোট ৭৬ জন ছাত্রকে নিয়ে পথ চলা শুরু হয়েছে।
এদিন মন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ভারত সেবাশ্রম সংঘ  সাধারন মানুষের পাশে দাঁড়ানোর জন্য নানাধরনের পদক্ষেপ গ্রহন করে এগিয়ে চলেছে। সাধারন মানুষ বিপদে পড়লে তাদের পাশে দাঁড়ান এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান একটি বৃহত আকৃতির বটবৃক্ষে পরিনত হয়েছে। তাদের এই কর্মকান্ডে সামিল হতে পেরে খুব ভালো লাগছে। মহিষাদল ভারত সেবাশ্রম শাখার উন্নয়নের জন্য অর্থের প্রয়োজন হলে হলদিয়া উন্নয়ন পর্ষদ তার দেবে।

No comments:

Post a Comment

Post Top Ad