চা শ্রমিকদের নুন্যতম মজুরীর দাবীতে আজও মালবাজার মহকুমার বিভিন্ন চাবাগানে চলছে চা বাগান ধর্মঘট। সকাল থেকে বিভিন্ন চাবাগানের গেটের সামনে চলছে শ্রমিকদের বিক্ষোভ।
৩ দিনের চা শিল্পে ধর্মঘট আজ দ্বিতীয় দিনে পরল। মালবাজার মহকুমার বেশ কিছু চাবাগান এই ধর্মঘটে সামিল হয়েছে সকাল থেকে শ্রমিকেরা। জয়েণ্ট ফোরামের ডাকা তিন দিন চলবে এই ধর্মঘট বলে শ্রমিকদের দাবি। এদিন সকালে মালবাজার মহকুমার বাগ্রাকোট চা বাগানের ফ্যাক্টরির সামনে শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবি জানান।
নূন্যতম মজুরির দাবীতে তিন দিন তরাই ও ডুয়ার্সের চা বাগান ধর্মঘটের ডাক দিয়েছে জয়েন্ট ফোরাম। আজ তার দ্বিতীয় দিন। তবে তৃন মুলের সংগঠন যে বাগানে বেশি সেই সব চা বাগানে সকাল থেকেই কাজ হয়েছে।

No comments:
Post a Comment