শ্রমিক পুনর্নিয়োগের দাবিতে তৃণমূলের বিক্ষোভ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 3 August 2018

শ্রমিক পুনর্নিয়োগের দাবিতে তৃণমূলের বিক্ষোভ!




আসানসোল :তিনজন অস্থায়ী কর্মীকে আসানসোল দুরদর্শন কেন্দ্রের কারিগরি বিভাগে পুনর্নিয়োগের দাবিতে শুক্রবার তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ দেখান হয়৷শ্রমিক নিয়োগ সংস্থার ঠিকা টেণ্ডার নবীকরণ হলেও পূর্বে কর্মরত শ্রমিকদের পুনরায় বহাল করা হচ্ছে না ৷বদলে বাইরে থেকে প্রাক্তন সেনাকর্মীদের গার্ডের কাজে নিয়োগ করা হবে বলে জানিয়েছে সংস্থা ৷ অথচ পূর্বে কর্মরত শ্রমিকেরা বিগত দশ বছর ধরে কাজ করার পর নয় মাস ধরে তাদের বেতন থেকে বঞ্চিত ৷ কর্মচ্যুত তিনজন অস্থায়ী শ্রমিকের পাশে এসে দাঁড়িয়েছে তৃণমূল ৷ শুক্রবার বিক্ষোভের প্রদর্শনের মাধ্যমে ওই অস্থায়ী কর্মীদের পুনর্নিয়োগের দাবিতে সহকারী কারিগরিবিদ মুস্তাক আহমেদের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয় ৷ তাদের দাবি পূরণ না হলে আগামীদিনে ঠিকা শ্রমিকেরা অনশন আন্দোলন শুরু করবে বলে জানিয়েছে ৷

No comments:

Post a Comment

Post Top Ad