বিয়ে হয়নি! একসঙ্গে থাকে টাইগার-দিশা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 15 August 2018

বিয়ে হয়নি! একসঙ্গে থাকে টাইগার-দিশা!

বিয়ে ছাড়াই একসঙ্গে থাকেন টাইগার-দিশা!
বলিউড তারকা টাইগার শ্রফ ও দিশা পাটানি চুটিয়ে প্রেম করছেন, এটা সবার জানা কথা। কিছু দিন আগেই তারা একসঙ্গে শ্রীলংকায় গিয়ে অবকাশ যাপন করে এসেছেন। এছাড়া বিভিন্ন সময়ে তাদেরকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। টাইগার বা দিশা দু’জন যদিও নিজেদের সম্পর্কের ব্যাপারে মুখে কুলুপ এঁটে আছে। কিন্তু গুঞ্জনের মাত্রা দিন দিন আরো বেড়েই চলেছে।
বর্তমানে বলি পাড়ার অন্যতম গুঞ্জন, টাইগার ও দিশা পাটানি একসঙ্গে থাকেন। অর্থাৎ বিয়ে ছাড়াই তারা লিভ টুগেদার করছেন একই ফ্ল্যাটে। একাধিক ভারতীয় গণমাধ্যম সূত্র জানিয়েছে, মুম্বাইয়ের বান্দ্রার মাউন্ট মেরি এলাকায় ‘বাস্তু হাইটস’ ভবনের একটি ফ্ল্যাটে থাকছেন টাইগার শ্রফ ও দিশা পাটানি।
জানা যায়, একসময় ওই ফ্ল্যাটেই ভাড়া থাকতেন টাইগার শ্রফের বাবা জ্যাকি শ্রফ। টাইগারের ছোট বেলা কেটেছে ওই ফ্ল্যাটেই। যদিও কেউ কেউ বলছেন, বর্তমানে ফ্ল্যাটটি দিশা পাটানি ভাড়া করেছেন। আর সেখানেই মাঝেমধ্যে যান টাইগার।
প্রসঙ্গত, টাইগার শ্রফ ও দিশা পাটানি একসঙ্গে অভিনয় করেছেন ‘বাগি ২’ ছবিতে। চলতি বছর মুক্তি পাওয়া ছবিটি বলিউডের বক্স অফিসে দারুণ ব্যবসা করে। অ্যাকশন ঘরানার এই ছবিতে টাইগারের চরিত্র অনেকের কাছেই প্রশংসা পেয়েছে। বর্তমানে টাইগার ব্যস্ত আছেন করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ ছবির কাজে।  

No comments:

Post a Comment

Post Top Ad