দেখুন রাস্তায় ট্রাফিকের কাজ করছেন অক্ষয় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 15 August 2018

দেখুন রাস্তায় ট্রাফিকের কাজ করছেন অক্ষয়

ট্রাফিক রুপে অক্ষয় কুমারের ভিডিও এখন ভাইরাল ‘সড়ক সুরক্ষা জীবন সুরক্ষা’ স্লোগান দিয়ে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিকের কাজ করছেন অক্ষয়। রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। কখনও সিট বেল্ট না বাঁধার জন্য কাউকে চালান দিচ্ছেন। আবার কখনও হেলমেট ছাড়া মোটরবাইক চালানোর কারণে মামলা দিচ্ছেন কলেজ ছাত্রকে। আবার কখনও গাড়ি দাঁড় করিয়ে তাঁর মালিক কেন ‘নো এন্ট্রি’-তে ঢুকে পড়ছেন, সেই প্রশ্নও করছেন অক্ষয় কুমার। ভিডিওটি এখন নেটদুনিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।


সম্প্রতি ভারত সরকারের সড়ক নিরাপত্তা প্রচারের দূত হয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এরপরই পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে মাঠে নেমে পড়েন অক্ষয় কুমার। ‘সড়ক সুরক্ষা জীবন সুরক্ষা’ নামে একটি প্রচারও শুরু করেন বলিউড ‘খিলাড়ি’। যেখানে তাঁকে একজন ‘দাবাং’ পুলিস অফিসারের ভূমিকায় দেখা যাচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad