বিস্ফোরকঃ টাইগার শ্রফের মায়ের সঙ্গে যৌন সম্পর্ক ছিল? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 August 2018

বিস্ফোরকঃ টাইগার শ্রফের মায়ের সঙ্গে যৌন সম্পর্ক ছিল?


বলিউডে এসেই বিতর্কে টাইগার শ্রফ। এতে অবশ্য তার কোন ভূমিকা নেই। এর যাবতীয় দায় টাইগারের মা আয়েশা শ্রফের। আয়েশার সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল তার, এমনই অভিযোগ এনেছেন বলিউড অভিনেতা সাহিল খান। ‘স্টাইল’ ও ‘এক্সকিউজ মি’র মতো সিনেমার মাধ্যমে বলিউডে পরিচিতি পেয়েছিলেন সাহিল। কিন্তু তারপর আর হালে পানি পাননি ৪০ বছরের অভিনেতা। পরে টাইগারের মা আয়েশা শ্রফের সঙ্গে প্রযোজনা সংস্থা খুলে ফেলেন।
সম্প্রতি সাহিলের বিরুদ্ধে ৫ কোটি টাকার প্রতারণার অভিযোগ আনেন আয়েশা। তার অভিযোগ, স্বামী জ্যাকি শ্রফকে কিছু উপহার কেনার ভার সাহিলের উপর দিয়েছিলেন তিনি। সেই কারণেই ওই টাকা নিজের বিজনেস পার্টনারকে দিয়েছিলেন। কিন্তু তা সাহিল আর ফেরত দেননি।এরপরই পাল্টা অভিযোগ করেন সাহিল। তার দাবি, আয়েশার সঙ্গে যৌন সম্পর্ক গড়ে উঠেছিল তার। সেই সুবাদেই আয়েশা নিজের ইচ্ছেতেই এই টাকা খরচ করেছেন। প্রত্যুত্তরে আয়েশা জানান, সাহিল সমকামী। তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের কোন প্রশ্নই নেই। কিন্তু সাহিলের আইনজীবীর দাবি, দু’জনের কিছু ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরায় রেকর্ড করে রেখেছিলেন সাহিল। যা গোপনভাবে আদালতে পেশ করা হয়। কিন্তু, তাতে আপত্তি জানান আয়েশার আইনজীবী। তার বক্তব্য, ব্যক্তিগত প্রসঙ্গের কোনও সম্পর্ক নেই এই মামলার সঙ্গে। ছবি গুলি ভুয়া হতে পারে।
সূত্র: সংবাদ প্রতিদিন

No comments:

Post a Comment

Post Top Ad