চাকায় চড়ে জীবন যুদ্ধে বৃদ্ধ কচ্ছপ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 22 August 2018

চাকায় চড়ে জীবন যুদ্ধে বৃদ্ধ কচ্ছপ!


জীবন যখন তোমাকে লেবু দেয় তুমি লেবুর শরবৎ বানিয়ে খাও। ইদুর যদি তোমার পাগুলো খেয়ে ফেলে... একজোড়া চাকাওয়ালা জুতো নাও?মিসেস টি নামের কচ্ছপটির সম্প্রতি খুবই দুর্দশা যাচ্ছিল। কারণ তার কুড়ে ঘরে ইদুর ঢুকে তার সামনের দু’টি পা খেয়ে ফেলেছে। পেছনের একটি পা-ও হাঁটু পর্যন্ত খেয়ে ফেলেছে।
এরপরও মিসেস টির মালিক ব্রিটেনের পশ্চিম ওয়েলস এর পেমব্রোকের বাসিন্দা জুড রাইডার তাকে হারাতে চান নি। বিবিসিকে তিনি বলেন, মিসেস টির চিকিৎসা বিল বাবদ তিনি ১ হাজার ৫০০ ডলার খরচ করার পর আরো অর্থের প্রয়োজন হলে নিজ সন্তান ডেলের কাছে হাত পাতেন।
প্রথমে তারা মুচিকে দিয়ে মিসেস টির দেহে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের চিন্তা করেছিলেন। কিন্তু দূর্ভাগ্যক্রমে তারা দেখতে পান যে মিসেস টির পা খুব বেশিই খেয়ে ফেলেছে দুর্বৃত্ত ইদুরেরা।
ফলে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের বদলে ডেল মিসেস টিকে একটি চাকাওয়ালা জুতো জুড়ে দেন। ফলে মিসেস টি এখন তার পূর্বেকার স্বাভাবিক গতির চেয়ে দ্বিগুন গতিতে চলতে পারছেন।

No comments:

Post a Comment

Post Top Ad