অল্পের জন্য রক্ষে বহু হাজার প্রাণ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 August 2018

অল্পের জন্য রক্ষে বহু হাজার প্রাণ


অল্পের জন্য রক্ষা পেল হলদিবাড়ি থেকে কলকাতাগামী সুপার ফাস্ট এক্সপ্রেস। জানা গেছে, হলদিবাড়ির আগে কানাপাড়ায় রেল ট্র‍্যাকের  বেশ কিছু ক্লিপ খুলে রেখেছিল কে বা কারা।
স্থানীয় বাসিন্দারা বিষয়টি লক্ষ্য করে রেল দপ্তরকে জানায়।
স্টেশনের পক্ষ থেকে জানা গেছে, হলদিবাড়ি-কলকাতাগামী ট্রেন নম্বর ১২৩৬৪ সুপার ফাস্ট এক্সপ্রেসটি কোলকাতা যাবার পথে কানাপাড়ায় ঘটনাটি ঘটে সেই সময় প্যাসেঞ্জার ট্রেনটিও ছিল ওই রেল লাইনে। প্রথমে
স্থানীয়রা লক্ষ্য করেন রেললাইনে ট্র‍্যাকের ক্লিপ গুলো খুলে রয়েছে। বড় সর দুর্ঘটনা ঘটে যেতে পারত সেই দুর্ঘটনা স্থানিয়দের চেষ্ঠার রক্ষা হল।  স্থানীয়রাই ট্রেনটিকে দাড় করার লাল সংকেট দেখিয়ে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছান রেলের আধিকারিকরা এবং জলপাইগুড়ি টাউন স্টেশনের আরপিএফ কর্মিরা। স্থানিয়দের সাথে কথা বলেন ও বিষয়টি কি ভাবে হল সেই বিষয়ে তদন্ত শুরু করে। রেললাইন মেরামতের পর ট্রেনটিকে ছাড়া হয়।  ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষন লেটে চলছে ট্রেনটি।
 এদিকে জলপাইগুড়ি টাউন স্টেশনে স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমার শীল জানান, ট্রেনে কিছু হয়নি। রেল ট্রাকে কিছু সমস্যা হয়েছিল সাথে সাথে সমস্যা সমাধান করে ট্রেনটি চালানো হয়।

No comments:

Post a Comment

Post Top Ad