একি টুইংকেল নতুন প্রেম করছেন! কি হবে খিলাড়ির?? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 August 2018

একি টুইংকেল নতুন প্রেম করছেন! কি হবে খিলাড়ির??




বলিউড তারকাদের হলিউড প্রীতি নতুন কিছু নয়। হলিউডের অনেক তারকাদের প্রতিও বলিউড তারকাদের দুর্বলতা দেখা গেছে বিভিন্ন সময়। সাম্প্রতিক সময়ে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোন্সের বাগদানের খবরে নেট দুনিয়ায় তোলপাড়।
এবার হলিউড তারকা টম ক্রুজের প্রেমে পড়েছেন টুইংকেল খান্না। তবে এই প্রেম শুধুই ভালো লাগার। প্রিয়াঙ্কা-নিকের মতো গভীর প্রেম কিছু নয়।

সম্প্রতি টম ক্রুজ অভিনীত মিশন ইম্পসিবলের ৬ষ্ঠ কিস্তি মুক্তি পেয়েছে। ছবিটিতে আবারো একজন আইএমএফ এজেন্টের চরিত্রে দেখা যায় ক্রুজকে। আর সে ছবিটি দেখেই ক্রুজের প্রতি ভালোলাগার কথা টুইটারে ব্যক্ত করেন টুইংকেল।

টুইংকেল লেখেন, ‘টম এখনো তরুণ ও দুর্দান্ত অভিনেতার মতো কাজ করে যাচ্ছে। তাকে দেখে বোঝার উপায় নেই বয়সটা কতো হলো! আমিও যদি তার মতো বয়সটাকে ধরে রাখতে পারতাম!’

সূত্র: জাগনিউজ২৪

No comments:

Post a Comment

Post Top Ad