নেটফ্লিক্সের সিরিজে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন বলিউড তারকা ইমরান হাশমি। শাহরুখ খানের রেড চিলি এন্টারটেইনমেন্টের প্রযোজনায় 'দ্যা বার্ড অফ ব্লাড' সিরিজে ইমরান প্রধান চরিত্রে অভিনয় করবেন।
সিরিজটি ২০১৫ সালের বিলাল সিদ্দিকের বেস্টসেলিং উপন্যাস 'দ্যা বার্ড অফ ব্লাড' অবলম্বনে নির্মাণ করা হবে। থ্রিলার ও সাসপেন্সে ভরা এ সিরিজে অভিনয় করাটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে ৩৯ বছর বয়সী এ তারকা।
ইমরান বলেন, আমি 'কবির আনন্দ' চরিত্রে অভিনয় করব। এটি সিরিজের প্রধান চরিত্র। আমি মনে করি এটি ভাগ্য। সম্পূর্ণ নতুন ধরণের এ গল্পটি নিয়ে কাজ করার সুযোগ পেয়ে আমি অনেক খুশি। ছবিটির বিষয়বস্তু নিয়ে ভাবার কোনো সীমানা নেই। সারা বিশ্বের মানুষ এটির দর্শক হতে পারবে। ছবিটিকে আমি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি যাতে আমি আমার শ্রেষ্ঠ অভিনয়টি দর্শককে উপহার দিতে পারি।
ভারতীয় প্রথার বিরুদ্ধে গড়ে ওঠা এক গুপ্তচরের কাহিনী উঠে আসবে থ্রিলারের মাধ্যমে। 'দ্যা বার্ড অফ ব্লাড' সিরিজটি কবে মুক্তি পাবে তা জানা যায়নি। তবে সিরিজটি মোট আটটি পর্বে মুক্তি পাবে।

No comments:
Post a Comment