স্বামীর অনৈতিক সম্পর্ক ভিডিও করায় শাস্তি স্ত্রীর! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 August 2018

স্বামীর অনৈতিক সম্পর্ক ভিডিও করায় শাস্তি স্ত্রীর!




স্ত্রী থাকা সত্ত্বেও কোনো পুরুষের অন্য নারী সঙ্গে ‘অনৈতিক’ সম্পর্ক থাকলে স্বাভাবিকভাবেই শাস্তি হওয়ার কথা সেই পুরুষের। অথচ উল্টোটা ঘটেছে সৌদি আরবে। স্বামীর ‘অনৈতিক’ সম্পর্কের কারণে এক নারী শাস্তি পেয়েছেন। ওই নারীর অপরাধ তিনি গৃহকর্মীর সঙ্গে স্বামীর সেই ‘অনৈতিক’ সম্পর্কের দৃশ্যটুকু গোপনে ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে এ বিষয়ে প্রতিবেদন করেছে ভারতীয় গণমাধ্যম জিনিউজ। প্রতিবেদনটিতে ডেইলি মেইলের বরাত দিয়ে বলা হয়, গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওটিতে দেখা যায় পুরুষটি বাসার এক গৃহকর্মীর সঙ্গে জোর জবরদস্তি করছিলেন। তবে গৃহকর্মী এ সময় বারবার তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন।
খবরে আরও বলা হয়, ‘অনৈতিক’ সম্পর্কের ওই দৃশ্যটি গোপনে ধারণ করায় এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে স্বামীর ‘মানহানি’ করার অপরাধে ওই নারীর এক বছরের জেল অথবা পাঁচ লাখ সৌদি রিয়াল জরিমানা হয়েছে।
নারীটি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন এবং সেখানে লেখেন, ‘এই স্বামীর সর্বনিম্ন জরিমানা হচ্ছে তাঁকে কলঙ্কিত করা’। ভিডিওটি সঙ্গেই সঙ্গেই ছড়িয়ে পড়ে, আর এতেই সমস্যায় পড়তে হয় নারীকে।
সৌদি আইনজীবী মাজিদ কারুব একটি স্থানীয় পত্রিকাকে বলেন, তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী ওই মহিলার শাস্তি হয়েছে স্বামীর মানহানি করায়। তিনি বলেন, এই আইনানুযায়ী কেউ যদি মোবাইল ক্যামেরা অথবা অন্য কোনোভাবে কারও ছবি বা ভিডিও করে তাঁর মানহানি করে তবে তাঁকে কঠিন শাস্তির আওতায় আসতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad