নতুন ইলেকট্রিক মিটারের লাইন দিতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ইলেকট্রিক দপ্তরের ঠিকাকর্মীর। মৃত যুবকের নাম রাজু বিশ্বাস ২৩ । বাড়ি বাগদা রামনগর এলাকায়।
স্থানীয় সুত্রে জানা গেছে বাগদা থানার হেলেঞ্চা বৈচিডাঙ্গা এলাকায় সমীর দের বাড়িতে নতুন মিটার লাগাতে এসে ওই ঠিকা কর্মী ইলেকট্রিক পোষ্টে উঠে লাইন দিতে গিয়ে বিপত্তি হয়। স্থানীয় লোকজনের তৎপরতায় বাগদা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষনা করে। ঘটনাস্থলে ছুটে আসেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক । শোকের ছায়া নেমে এসেছে এই ঘটনায়।

No comments:
Post a Comment