পথ দুর্ঘটনায় পা হারালো এক যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার মোষগোটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম জানা যায় নি বয়স আনুমানিক ২৯ থেকে ৩০ বছর। যুবকের বাড়ি উস্থিথানা এলাকাই ।কর্মসূত্রে বা আত্মীয়দের বাড়ি থেকে মহেশতলার দিকে থেকে স্কুটি করে বিবির হাটের দিকে ফিরছিলেন ঠিক সেই সময়েই পিছন থেকে দ্রুত গতিতে ছুটে একটি ড্রাম্পার স্কুটিতে পিছন দিক থেকে ধাক্কা মারে। স্কুটি থেকে ছিটকে পরে যুবক। রাস্তায় আরেকটি দ্রুত গতিতে ধেয়ে আসা ড্রাম্পারের চাকা যুবকের বাম পায়ের উপর দিয়ে চলে যায় এবং বাম পায়ের গোড়ালি সহ পায়ের মাংস রাস্তার সঙ্গে থেঁতলে পা বাদ চলে যায় ।স্থানীয় মানুষ জন যুবক কে উদ্ধার করে মুচিসা লক্ষীবালা গ্রামীন হসপিটালে নিয়ে আসে । চিকিৎসকেরা আহত যুবক কে কলকাতায় স্থানান্তরিত করে।স্থানীও মানুষ জন ক্ষিপ্ত হয়ে ড্রাম্পারটি ভাংচুর করে । ঘটনা স্থলে বিষ্ণুপুর থানার পুলিশ ।

No comments:
Post a Comment