রাস্তায় জনপ্রিয় অভিনেত্রীকে হেনস্থা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 14 August 2018

রাস্তায় জনপ্রিয় অভিনেত্রীকে হেনস্থা

অভিনেত্রী রুপালি গঙ্গোপাধ্যায়ের পর এবার আরও এক টেলিভিশন অভিনেত্রী পড়লেন দুর্ব্যবহারের মুখে। শনিবার (১১ আগস্ট) দুপুর ৩ টার দিকে মুম্বাইয়ে সঞ্চালিক-অভিনেত্রী সুশীল জাঙ্গিরার গাড়ির রিয়ার-ভিউ মিরর এক অজ্ঞাত পরিচয় বাইকাল ভেঙে দেয় বলে অভিযোগ তার।

ভয় পেয়ে অভিনেত্রী জানালা বন্ধ করে দেন। আর এরপরেই ওই ব্যক্তি তার গাড়ির রিয়ার ভিউ মিরর ভেঙে দেন বলে অভিযোগ।অভিনেত্রী জানান, আন্ধেরি ওয়েস্টে যাওয়ার সময় তিনি যখন ইমপা বিল্ডিংয়ের বাইরে গাড়ি নিয়ে যাচ্ছিলেন তখন স্কুটি নিয়ে ওই ব্যক্তি তার চলন্ত গাড়িতে বার বার ধাক্কা মারতে থাকে। প্রথম এক দু’বার বিষয়টিকে পাত্তা না দিলেও পরে তিনি পরে বিরক্ত হয়ে গাড়ির জানালা কিছুটা নামাতেই সে তার জিনসে পড়ে থাকা কয়েক ফোঁটা জলের দিকে ইঙ্গিত করে। এরপরে তাকে উদ্দেশ্য করে অশ্রাব্য কথা বলতে থাকে ওই ব্যক্তি।
জাঙ্গিরা আরও জানান, ব্যস্ত রোডে তিনি অনেক ধীরে গাড়ি চালাচ্ছিলেন, তবে কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি। এরপর তিনি নিজেই বিষয়টি ভিডিও রেকর্ড করতে শুরু করলে ওই ব্যক্তি পালিয়ে যায়।
ওইদিনই যোগেশ্বরীতে আমবোলি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। তার বক্তব্য থেকে জানা যায়, ওই ব্যক্তির বয়স ২৫-৩০-এর মধ্যে। কিন্তু তার স্কুটির নম্বর দেখতে পাননি।
জানা গেছে, সিসিটিভি ফুটেজ থেকেও ওই ব্যক্তিকে চিনতে পারেনি পুলিশ। তবে এমন একটি ঘটনায় রীতিমতো হতবাক সুশীল।

No comments:

Post a Comment

Post Top Ad