বিশ্বকাপ জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন হয়তো ফ্রান্স অধিনায়ক হুগো লরিস। টটেনহ্যাম হটস্পারের এই গোলরক্ষককে সেই ফুরফুরে মেজাজের কারণেই শেষ পর্যন্ত যেগে হলো পুলিশের কাস্টোডিতে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে গ্রেফতার হন তিনি। অবশেষে সাত ঘণ্টা থানায় আটকে থাকার পর ছাড়া পান বিশ্বকাপজয়ী অধিনায়ক। অথচ, ফুটবল মহলে অত্যন্ত ভদ্র ও সজ্জন বলে পরিচিত তিনি। তার গায়ে আগে কোনও কলঙ্ক দাগ লাগেনি।
টটেনহ্যামের গোলরক্ষক হুগো লরিস তার ফুটবলার বন্ধুদের নিয়ে ডিনার করতে বেরিয়েছিলেন। সঙ্গে ছিলেন বিশ্বকাপজয়ী ফরাসি দলেল সতীর্থ অলিভিয়ের জিরু এবং আর্সেনালের ফরাসি তারকা লরেন্ত কোসেলনি।
রাত আড়াইটার সময় তার গাড়ি সেন্ট্রাল লন্ডনে আটকে দেয় পুলিশ। ওই সময় লরিস পেট্রোল নিচ্ছিলেন। গাড়িতে একাই ছিলেন তিনি। ফরাসি গোলরক্ষকের মুখে ব্রেথঅ্যানালাইজারা লাগিয়ে পুলিশ নিশ্চিত হয়, তিনি মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন। সোজা তাকে থানায় নিয়ে যাওয়া হয়। ডিএনএ এবং আঙুলের ছাপ নেওয়ার পর তাকে লকআপে ঢুকিয়ে দেয়া হয়।
সকালে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটের কোর্টে ক্ষমা চাওয়ার পর তিনি জামিন পান। মামলার শাস্তি ঘোষণা করা হবে পরে। তবে মামলার শুনানিতে হাজির হতে হবে তাকে। যদিও লরিসের ক্লাবের পক্ষ থেকে কোনও বিবৃতি দেয়া হয়নি এখনও। লন্ডন পুলিশ স্বীকার করেছে, লরিসের অপরাধের কথা। টটেনহ্যামের পরের ম্যাচে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে নেতৃত্ব কেড়ে নেওয়া হতে পারে। যা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে লন্ডনে। কী হবে, তা ভবিষ্যতই বলতে পারবে। তবে নিজের অপরাধ নিয়ে কোনও মন্তব্য করেননি লরিস।
No comments:
Post a Comment