ফুটবল মাথায় নিয়ে ৫৬ দিন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 24 August 2018

ফুটবল মাথায় নিয়ে ৫৬ দিন

ফুটবল মাথায় নিয়ে ৫৬ দিন 
মেক্সিকোর বাসিন্দা হুয়ান মারকুইজ নিয়েতো। দেশের শান্তি কামনার জন্য বিরল এক দৃষ্টান্ত স্থাপন করলেন। দেশকে ভালোবাসেন মন দিয়ে তাঁরই প্রমাণ দিলেন। মাথায় বল নিয়ে পাড়ি দিয়েছেন ১ হাজার ২৪০ মাইল। হেঁটেছেন ৫৬ দিন ধরে। তবে এটি কোনো রেকর্ডের উদ্দেশ্যে নয়। তিনি বল মাথায় নিয়ে হাঁটলেন মেক্সিকোর জনগণের শান্তি কামনায়।
কিন্তু মজার ব্যপার হল সবচেয়ে বেশি সময় ধরে মাথায় ফুটবল নিয়ে হেঁটে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লিখিয়েছেন আগেই।
সম্প্রতি মিড-ডে এক খবরে জানিয়েছে, হুয়ানকে এ যাত্রায় সাহায্য করে একটি বেসামরিক সংস্থা। সংস্থাটি গত সেপ্টেম্বরে মেক্সিকোতে ৪৩ শিশু অপহরণের বিচার দাবি করে আসছে।
২০১৪ সালের ২৩ নভেম্বর মেক্সিকোর দক্ষিণ পশ্চিম উপকূল প্রান্ত থেকে ফুটবল মাথায় নিয়ে শুরু হয় তার অভিযান। এরপর দেশের ৯টি রাজ্য ঘুরে রাজধানী মেক্সিকো সিটিতে এসে পৌঁছান হুয়ান। ততক্ষণে বল মাথায় নিয়ে ১ হাজার ২৪০ মাইল ঘোরা শেষ হয়েছে। শান্তি কামনার এ যাত্রায় হুয়ান বল মাথায় নিয়ে প্রতিদিন ৩৮ মাইল হেঁটেছেন।
প্রসঙ্গত, হুয়ান ২০১১ সালের জুনে ফুটবল মাথায় নিয়ে ১ ঘণ্টা ৫০ মিনিটে সাড়ে ৭ মাইল হাঁটেন। আর এতেই তিনি গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ডের খাতায় নাম লেখান।

No comments:

Post a Comment

Post Top Ad