‘আসলের কদর আসল লোকেই বোঝে’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 August 2018

‘আসলের কদর আসল লোকেই বোঝে’

রিমিক্সের দুনিয়া। পুরনো গানই নতুন করে পরিবেশন করা যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। নতুন এই ভার্সন চার্ট বাস্টারের উপরের সারিতে জায়গাও করে নিচ্ছে। এই তালিকায় সাম্প্রতিকতম সংযোজন ‘দিলবার’।

ইউটিউবে ইতিমধ্যেই আঠারো কোটির বেশি মানুষ গানটি দেখে ফেলেছেন। ডিস্কো, পাবেও নয়া ‘দিলবার’ই রিকুয়েস্টের তালিকায় উপরের সারিতে। কিন্তু আসল গানে যিনি ১৯৯৯ সালে দর্শকদের মন জয় করেছিলেন, সেই সুস্মিতা সেনের কী মত নতুন এই গান নিয়ে?১৯৯৯ সালে ‘সির্ফ তুম’ সিনেমার জন্য এই গান লিখেছিলেন গীতিকার সমীর। সুর দিয়েছিলেন নদীম-শ্রবণ। সেই গানকেই নতুন করে লিখেছেন সাব্বির আহমেদ। গেয়েছেন নেহা কক্কর, ধ্বনি ভানুশালি ও ইক্কা। তবে নতুন গানকে আলাদা মাত্রা দিয়েছে নোরা ফতেহির বেলি ডান্স। গানের প্রত্যেক তালে নোরার কোমর যেভাবে সঙ্গত দিয়েছে, তাতে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত হিল্লোল উঠেছে।
সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইকে গিয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। সেখানেই তাকে এই প্রশ্ন করা হয়েছিল। সেখানে নোরার প্রশংসাই করেন সুস। কিন্তু কোথাও যেন একটু ক্ষোভের সুর থেকেই গেছে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাঙালি সুন্দরী জানান, অত্যন্ত ভালো নেচেছেন নোরা। তার সবচেয়ে ভালো লেগেছে গানের প্রথম দু’টো লাইন। যা খুব সুন্দরভাবে গাওয়া হয়েছে। বেশ ভালো রিমিক্স হয়েছে। নোরা দারুণ করেছে কিন্তু তার এখনও আসল গানটিই পছন্দ। সেটিই তার কাছে সবার আগে থাকবে। আসলের কদর আসল লোকেই বুঝে।
উল্লেখ্য, কিছুদিন আগে মাধুরী দীক্ষিতের জুতোয় পা গলানোর চেষ্টা করেছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। ডান্সিং ডিভার আইকনিক ‘এক দো তিন’ গানে নেচেছিলেন তিনি। যা দর্শকদের একেবারেই পছন্দ হয়নি। মাধুরীও সে গান সম্পর্কে প্রকাশ্যে অসন্তোষ জাহির করেছিলেন। কিন্তু সুস্মিতা সে কাজ যেন একটু পরোক্ষেই সারলেন।

No comments:

Post a Comment

Post Top Ad