এই গ্রামে মেয়েদের জিন্স পরা নিষিদ্ধ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 August 2018

এই গ্রামে মেয়েদের জিন্স পরা নিষিদ্ধ

বিহারের গ্রামে মেয়েদের জিন্স পরা নিষিদ্ধ
বিহার, ২১ ডিসেম্বর- মেয়েদের জিন্স এবং মোবাইল ব্যাবহারে ফতোয়া জারি করেছে বিহারের একটি গ্রাম পঞ্চায়েত৷ তাদের দাবি, মোবাইল ও জিন্সই মেয়েদের বিপথে নিয়ে যাচ্ছে৷ সংস্কার ভুলে উচ্ছন্নে যাচ্ছে তারা৷
বিডিও কর্মকর্তা জিতেন্দ্র কুমার জানান, হাতুয়া ব্লকের সিংহ পঞ্চায়েতের সদস্যদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই বৈঠকে হাজির ছিলেন গ্রামের মুখিয়া কৃষ্ণ চৌধুরী ও সরপঞ্জ বিনয় কুমার শ্রীবাস্তব৷
সরপঞ্জের বক্তব্য, ‘পাশ্চাত্য প্রভাব থেকে মেয়েদের দূরে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাঁদেরকে দেশের ঐতিহ্যবহন করতে হবে৷ ভারতীদের মতো জীবনধারণ করতে হবে৷ এতেই সকলের মঙ্গল৷’
পঞ্চায়েত জানায়, নিজেদের এলাকার মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে এই নিয়ম কার্যকর করা হবে৷
অন্যদিকে, মুখিয়া কৃষ্ণ চৌধুরী বলেন, জিন্স, ট্রাউজার ও মোবাইল ফোন মেয়েদের জন্য নিষিদ্ধ করা হয়েছে৷ এগুলি মেয়েদের মানসিক ও শারীরিক দিক থেকে প্রভাবিত করছে৷

No comments:

Post a Comment

Post Top Ad