দুবাই, ১ সেপ্টেম্বর- দুবাইয়ে লুসোরি নামে একটি ‘হালাল’ মদ বাজারজাত করা হয়েছে। বলা হচ্ছে যে, এই মদটি হালাল, কারণ এতে কোনও এ্যালকোহল নেই। এমনকি এ মদে ২৪ ক্যারেটের ভোজ্য সোনার পাতও মেশানো হয়েছে। যাতে এটি দেখতেও চকচকে হয়।
আরব আমিরাত ভিত্তিক সেভেন ডেইজ নিউজপেপারেও বলা হয়েছে, এই মদ পুরোপুরি হালাল কারণ এতে একদমই কোনও এ্যালকোহল নেই।
লুতাহ প্রিমিয়াম ফুডস এর উদ্ধৃতি দিয়ে সেভেন ডেইজ বলেছে, ‘লূসোরি ১০০ ভাগ হালাল। কারণ এটি পুরোপুরি এ্যালকোহলশুন্য।’
লুসোরি নামের এই হালাল মদ তৈরিতে ব্যবহৃত আঙ্গুর স্পেনের লা মাঞ্চা নামক আঙ্গুর-ক্ষেত্র থেকে আমদানি করা হয়েছে।
লুতাহ প্রিমিয়াম ফুডস আরও জানায় যে, বাজারে প্রচলিত মদ বা শ্যাম্পেন তৈরির যে প্রক্রিয়া চালূ রয়েছে এই মদ তৈরিতেও ঠিক একই প্রক্রিয়া অনুসরন করা হয়েছে।
কোম্পানিটি আরও জানায়, বাজারে বহুদিন ধরেই হালাল মদের চাহিদা বিরাজ করছিল।
লুতাহ প্রিমিয়াম ফুডস এর জেনারেল ম্যানেজার টনি কোলি বলেন, ‘আমাদের ভোক্তা ও ক্লায়েন্টরা বহুদিন ধরেই প্রথম শ্রেনীর হালাল শ্যাম্পেনের চাহিদা প্রকাশ করে আসছিল। বিয়ে, জন্মদিন বা কর্পোরেট অনুষ্ঠানে এই মদের ব্যাপক চাহিদা রয়েছে।’

No comments:
Post a Comment