এ কি অবস্থা সইফের? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 August 2018

এ কি অবস্থা সইফের?

কী কারণে নিজেকে পুরোপুরি পাল্টে ফেললেন সাইফ আলি খান?
মুম্বাই, ২৯ আগস্ট- ভারতের জয়পুরে কৃষ্ণসার হরিণ শিকার মামলার রায়ের সময় থেকেই তার চেহারার পরিবর্তন চোখে পড়ে। কিন্তু কী কারণে নিজেকে পুরোপুরি পাল্টে ফেললেন সাইফ আলি খান, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। লম্বা দাড়ির সঙ্গে পেটানো শরীর নিয়ে সইফ আলি খান কোন সিনেমার শুটিং শুরু করলেন, তা এবার প্রকাশ্যে এল।
বর্তমানে 'হান্টার' ছবির শুটিং শুরু করেছেন সাইফ আলি খান। আর সেই সিনেমার শুটিংয়ের জন্যই নিজের চেহারায় আমূল পরিবর্তন আনেন তিনি। 'হান্টার' ছবিতে সাইফেরপ্রথম লুক ও এবার এল প্রকাশ্যে। যেখানে সইফ আলি খানকে একজন নাগা সাধুর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বলে জানা গেছে।
সাইফ আলি খানের এই সাধুর লুকের সঙ্গে 'পাইরেটস অফ ক্যারাবিয়ান' ছবির জনি ডেপ'র মিল খুঁজে পাচ্ছেন অনেকেই। আর সেই কারণেই এবার ভাইরাল হল সাইফ আলি খানের সাধুর বেশে প্রথম লুক।

No comments:

Post a Comment

Post Top Ad