প্রেমিকের সাহায্যে নিজের স্বামীকে খুন করার উঠল অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। জানা গিয়েছে, শ্রাবণী পূর্ণিমা তে দেওঘরে জল ঢালতে যাওয়ার পথে আসানাসোলের হীরাপুরের এক যুবককে খুন করার অভিযোগ উঠল। আর এই অভিযোগে ওই যুবকের স্ত্রী ও দুই যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে বিহারের কাটোরিয়া থানার পুলিশ।
ঘটনায় সামনে এসেছে হীরাপুরের বাসিন্দা বিজয় সিংহ গত 26 শে জুলাই বিহার সুলতানগঞ্জ থেকে জল তুলে দেওঘরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন। কাওয়াটাড় এলাকায় পথে ধারালো অস্ত্র দিয়ে বিজয়কে খুন করা হয়। ঘটনার তদন্তে পুলিশ আকাশ কুমার এবং বিপিন কুমার নামে দুজনকে গ্রেপ্তার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ঘটনার পিছনে রয়েছে বিজয় স্ত্রী রাজনন্দিনী। রাজনন্দিনী তার প্রেমিক গুলশান কুমারের সঙ্গে ষড়যন্ত্র করেই বিজয়কে হত্যার ছক কষেছিল বলে অভিযোগ।
পরিবারিক সূত্রে জানা গিয়েছে রাজনন্দিনী দাদার বন্ধু এই গুলশান কুমার রাজনন্দিনী দুজনের দেখা হয়েছিল। সেখান থেকেই প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। গত ১০ ফেব্রুয়ারি বিয়ে হয়েছিল রাজনন্দিনী এবং বিজয় সিংহের। মাত্র পাঁচ মাসের মধ্যেই নিজের স্বামীকে খুন করার ছক কষে রাজনন্দিনী। পুলিশ ইতিমধ্যে রাজনন্দিনীকে গ্রেফতার করেছে যদিও মূল অভিযুক্ত গুলশান কুমার এবং তার বন্ধু মনীশ কুমার এখনো পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:
Post a Comment