'৯০ ভাগ পুরুষই অন্যের স্ত্রীর সঙ্গে ডেটিং করে' - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 24 August 2018

'৯০ ভাগ পুরুষই অন্যের স্ত্রীর সঙ্গে ডেটিং করে'

'৯০ ভাগ পুরুষই অন্যের স্ত্রীর সঙ্গে ডেটিং করে'
পাটনা, ১৮ ফেব্রুয়ারি- বিহারের মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছেন আর বারবার আলোচনায় আসছেন।
সোমবার ১৬ ফেব্রুয়ারি ইন্ডিয়াটুডেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জিতন রাম বলেন, ৯০ ভাগ পুরুষই অন্যের স্ত্রীর সঙ্গে ডেটিং করে।
২০১৪ সালের আগস্টে বিবাহিত এক নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে হোটেলে ধরা পড়ার অভিযোগ উঠেছিল জিতন রামের ছেলের বিরুদ্ধে। সাক্ষাৎকারে ওই প্রসঙ্গ আসার পর এমন মন্তব্য করেন তিনি।
এ প্রসঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী আরও বলেন, শুধু ২-৫ ভাগ পুরুষ তাদের স্ত্রীদের নিয়ে প্রমোদ-ভ্রমণে যায়। আর অন্যরা যায় পরের স্ত্রীদের নিয়ে।
মেয়ে বন্ধু থাকা খারাপ কিছু নয় মন্তব্য করে তিনি বলেন, আপনি পাটনার ইকো পার্কে গেলে এমন কোনো অবিবাহিত নারী-পুরুষকে খুঁজে পাবেন না যারা আলিঙ্গনরত অবস্থায় নেই। যদি নারী-পুরুষ উভয়েরই সম্মতি থাকে, তাহলে সম্পর্কটা কোনো ব্যাপার নয়।
এর আগে ‘২৫ এর আগে বিয়ে নয়’ এবং ‘ফাঁকিবাজ ডাক্তারদের হাত কাটা হবে’ বলেও বিতর্কিত মন্তব্য করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি।

No comments:

Post a Comment

Post Top Ad