রাস্তায় প্রকাশ্যে যৌন মিলন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 24 August 2018

রাস্তায় প্রকাশ্যে যৌন মিলন


যৌন মিলন স্বাভাবিক জৈবিক চাহিদা। এ ক্ষেত্রে মানুষ সাধারণত একটু আড়াল বেছে নেয়। দিনে-দুপুরে ব্যস্ত রাস্তায় প্রকাশ্য যৌন মিলন কিছুটা অস্বাভাবিক। যদিও এমনটাই ঘটেছে ভারতের একটি সড়কে।
৭ জুন, বৃহস্পতিবার দেশটির মহারাষ্ট্র রাজ্যে সড়ক বিভাজকে বসে যৌন মিলন করেন এক প্রেমিক যুগল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজ্য সরকারের সদর দফতর থেকে সামান্য দূরত্বে মেরিন ড্রাইভের নরিম্যান পয়েন্টে সড়ক বিভাজকের ওপর যৌন মিলন করছিল ওই যুগল। এ ঘটনায় শোরগোল পড়ে যায়। উৎসুক অনেকে ঘটনার ছবি বা ভিডিও ধারণ করতে থাকেন। মুহূর্তেই সেগুলো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ ছিল না দুজনের।
একপর্যায়ে কেউ একজন পুলিশকে ফোন করেন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে স্থানীয় মানুষের ভিড়ে সটকে পড়ে ওই যুগল। কিন্তু তাতেও রক্ষা হয়নি। ভিড়ের মধ্য থেকেই তরুণীকে ধরে ফেলে পুলিশ। কিন্তু তার পুরুষ সঙ্গীর কোনো খোঁজ পাওয়া যায়নি।
পুলিশের ভাষ্য, ওই নারীর পুরুষ সঙ্গী সম্ভবত বিদেশি। এলাকার সব ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তার সন্ধান করা হচ্ছে।
আটকের পর রাস্তায় যৌন মিলনের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন ওই তরুণী। জেরার মুখে তিনি পুলিশকে জানান, তারা পরস্পরকে শুধু চুম্বন করছিলেন।
পুলিশের দাবি, ওই তরুণীর বক্তব্যে অসঙ্গতি রয়েছে। প্রথমে তিনি নিজেকে গোয়ার বাসিন্দা বললেও পরে আবার অন্য ঠিকানার কথা জানান।
পুলিশের ধারণা, ওই নারীর মানসিক স্থিতি নেই। তাকে চেম্বুরের নারী সুরক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad