স্ত্রীদের যৌন নির্যাতনে মৃত্যু স্বামীর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 August 2018

স্ত্রীদের যৌন নির্যাতনে মৃত্যু স্বামীর

যৌন অত্যাচারে স্বামীর মৃত্যু: পাঁচ স্ত্রী পলাতক
আবুজায়, ১৩ সেপ্টেম্বর- পাঁচ বউয়েরে যৌন নির্যাতনে এক স্বামীর মৃত্যু ঘটেছে। নাইজেরিয়ার রাজধানী আবুজায় এ ঘটনা ঘটেছে।
ওয়েবসাইটের এক খবরে বলা হয়েছে, স্ত্রীরা তাকে যৌন নির্যাতন শুরু করলে তিনি স্ট্রোক করে মারা যান। তিনি পেশায় ব্যবসায়ী। চরম শারীরিক নির্যাতনের ফলে মৃত্যুবরণ করতে হয়েছে তাকে।
খবরে বলা হয়, নাইজেরিয়ার ওই ব্যবসায়ীকে তার পাঁচ বউ গণধর্ষণ করলে তিনি মারা যান। মৃত ব্যক্তির নাম ইউরোকো ওনোজো। তার মোট ছয় স্ত্রী। সারারাত পার্টিতে ব্যস্ত থাকার পর ভোর রাতে বাড়ি ফিরেছিলেন ওনোজো।
অন্যদিকে সারারাত তার স্ত্রীরা তার সঙ্গ পেতে প্রহর গুণছিলেন। ভোররাতে বাড়ি ফিরে ছোট স্ত্রীর ঘরেই যান ওনোজো। এই কারণেই অপর পাঁচ স্ত্রী ক্ষুব্ধ হয়ে চড়াও হয় ওনোজোর ওপর। এরপর পর পর চার স্ত্রীর সঙ্গে যৌন মিলনে বাধ্য হয় ওনোজো।
পঞ্চম স্ত্রীয়ের সঙ্গে সহবাসের সময় হঠাৎ স্ট্রোক করে মারা যান ওনোজো।
ঘটনার পর পাঁচ স্ত্রী পালিয়ে যায়। তবে তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত পাঁচ স্ত্রীর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার মামলা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad