নাবালিকা যৌনকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্ক দেশের ছাত্রের! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 24 August 2018

নাবালিকা যৌনকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্ক দেশের ছাত্রের!






নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ১০ মাসের হাজতবাসের শাস্তি পেল এক ভারতীয় ছাত্র৷ গত বছর মে মাসের ঘটনা৷ হরি কুমার আনপালাগানকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করা হয়েছে, ১৮ বছরের কম বয়সের এক যৌন কর্মীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য৷ যদিও ওই নাবালিকার দাবি সে অর্থের বিনিময়ে এই কাজ করে৷ তবে কিশোরীর অভিযোগ ওই ছাত্র তাকে কোনও টাকা দেয়নি, কাজের বিনিময়ে৷

সূত্রের খবর, সোশ্যাল মিডিয়াতেই আলাপ দুজনের৷ একটি মোবাইল কিনে দেওয়ার আর্জি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেয় ওই নাবালিকা৷ সেখানেই তাকে অর্থ সাহায্য করার কথা বলে তার সঙ্গে বন্ধুত্ব করে আনপালাগান৷ বিনিময়ে সে কি পাবে প্রশ্ন করলে কিশোরী শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়৷ সেই মতোই গত বছর মে মাসে দুজনে দেখা করে মেয়েটির অ্যাপার্টমেন্টে৷ নাবালিকা জানা সত্ত্বেও আনপালাগান শারীরিক সম্পর্ক স্থাপন করে৷ কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী ৭০ সিঙ্গাপুর ডলার কিশোরীকে দেয়নি সে, অভিযোগ এমনই৷পরে ওই নাবালিকার সন্দেহজনক আচরণ ধরা পড়ে স্কুল কর্তৃপক্ষের কাছে৷ পুলিশকে তার বিষয়ে জানাতেই প্রকাশ্যে আসে সবকিছু৷ আনপালাগান এবং মেয়েটির মধ্যে যেসব মেসেজ আদান প্রদান হয় সেই মেসেজ-এর সূত্র ধরে গ্রেফতার করা হয় আনপালাগানকে৷ যদিও তার বক্তব্য সে কোনওরকম শারীরিক সম্পর্কে জড়ায়নি তার সঙ্গে৷

সূত্রঃ কলকাতা ২৪ 

No comments:

Post a Comment

Post Top Ad