দেশের বাইরে সাধারণত মুসলিম নামেই হেনস্থা করার একটা প্রবণতা থাকে। তারা মুসলিমদের অপছন্দ করে, এবং যেকোন জায়গায় যাতায়াতে কঠোর নিরাপত্তা দেখায়। এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন এয়ারপোর্টে মুসলিমদের ওপর বাড়তি নিরাপত্তা তল্লাশি করা হয় দীর্ঘদিন ধরেই। তবে তা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে এক হাভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ক্ষেত্রে। এমনকি নিরাপত্তা তল্লাশির নামে তাকে নগ্ন করে রক্তাক্ত প্যাডও খুলে দেখাতে বাধ্য করে এয়ারপোর্টের কর্মীরা।
জয়নাব নামের ওই ছাত্রী জানান, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটে বোস্টন থেকে ওয়াশিংটন ডিসিতে যাচ্ছিলেন তিনি। এয়ারপোর্টে তার সঙ্গে এ অভদ্র আচরণ করে যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (টিএসএ) নিরাপত্তা কর্মীরা।
এমনকি এক পর্যায়ে জয়নাবকে অন্য একটি কক্ষে নিয়ে গিয়ে তার ট্রাউজার ও অন্তর্বাস খুলে ফেলে। এসময় তিনি তাদের প্যাড পরে থাকার কথা জানান। তাতেও দমে যায়নি এয়ারপোর্টের কর্মীরা। তারা রক্তাক্ত প্যাড প্রদর্শনে বাধ্য করে জয়নাবকে।
No comments:
Post a Comment