ছাত্রীর নগ্ন দৌড়! কেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 August 2018

ছাত্রীর নগ্ন দৌড়! কেন?

শিক্ষার খরচ তুলতে রাস্তায় ছাত্রীর নগ্ন দৌড়
একমাথা সোনালি চুলে ঢেউ খেলে যায়। মুখের গড়নও আকর্ষণীয়। শরীর ঢেকেছে হাঁটুর উপর পর্যন্ত ঝুলের নীল রঙা ফুলহাতা শার্টে। রাস্তার ধারে ফুটপাথের উপর সুন্দরীকে পাকড়েছেন দুই টিভি সাংবাদিক।
না, কোনও মডেল বা অভিনেত্রী নন এই যুবতী। টিভির পর্দায় নিত্য মুখ দেখানো কোনও শোয়ের অংশগ্রহণকারীদের মধ্যেও পড়েন না তিনি। স্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ঘিরে কী কারণে সংবাদ মাধ্যমের কৌতূহল? সাক্ষাতকার শেষ হতেই মিলল আভাস।
টিভি ক্যামেরার সামনে, অফিসযাত্রী উপচে পড়া ব্যস্ত আমস্টারডাম শহরের রাস্তায় শরীরের একমাত্র আড়ালটুকু সরিয়ে দিলেন তরুণী। নীল আব্রু খসে পড়তেই উদ্ভাসিত হলো নিখুঁত গড়নের নগ্ন নারীদেহ। এবার আরও চমকের পালা। ফুটপাথ থেকে লাফিয়ে রাস্তায় নেমে পড়লেন নগ্নিকা। ভিড়ের মধ্যে দিয়ে এঁকেবেঁকে দৌড়ে বেড়ালেন তিনি। আর একটু হলে এক মোটরবাইক আরোহীর সঙ্গে সংঘর্ষেও পড়তে পারতেন। কিছুক্ষণের মধ্যেই অবশ্য শেষ হলো এই নগ্ন দৌড়বাজি। ফুটপাথে ফিরে এসে ফের নীল জামায় নিজেকে ঢাকলেন সুন্দরী।
এতেই শেষ নয়। ক্যামেরার সামনে বালতি ভর্তি বরফঠাণ্ডা জলে স্নান সারলেন যুবতী। প্রথমে কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেও পলকে নিজেদের সামলে নিলেন পথচলতি আমস্টারডামবাসী। তবে ঘোর কাটতে খানিক সময় লাগল ভিনদেশি পর্যটকদের।
কিন্তু হঠাৎ কেন এই নগ্ন প্রদর্শনী?
রহস্য ফাঁস করলেন তরুণী নিজেই। জানা গেল, বিশ্ববিদ্যালয়ে পাঠরতা এই ছাত্রী পড়াশোনার খরচ জোগাড় করতে হিমশিম খাচ্ছিলেন। পরিস্থিতি এমনই দাঁড়ায় যে অর্থাভাবে শিক্ষা লাটে ওঠার সম্ভাবনা দেখা দেয়। এই সময় তার চোখে পড়ে স্থানীয় এক টিভি চ্যানেলের উদ্যোগে বিবস্ত্র দৌড় চ্যালেঞ্জের বিজ্ঞাপন। সারা জীবনের পড়াশোনার খরচ বহন করার প্রতিশ্রুতি পেয়ে ঝুঁকি নিতে রাজি হয়ে যান স্যাবাইন নামের ওই ছাত্রী।
ইভেন্ট শেষ হলে হাঁফ ছাড়লেন স্যাবাইন। আপাতত লেখাপড়া নিয়েই ডুবে থাকতে পারবেন তিনি, এটাই স্বস্তি।

No comments:

Post a Comment

Post Top Ad