প্রোফাইলে শেয়ার নগ্ন ছবি, ফেসবুক ছাড়লেন অভিনেত্রী! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 31 August 2018

প্রোফাইলে শেয়ার নগ্ন ছবি, ফেসবুক ছাড়লেন অভিনেত্রী!

ব্যাপারটা আর মেনে নিতে পারলেন না এফআইআর খ্যাত অভিনেত্রী কবিতা কৌশিক। তাই আর একবারও ভাবলেন না। যখনই বুঝতে পারলেন, ঠিক তখনই সব ডিলিট। ফেসবুক থেকে একেবারে নিজেকে সরিয়ে ফেললেন অভিনেত্রী।

অভিনেত্রী কবিতা কৌশিক জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া আমার কাছে বড়সড় শাস্তি। আমার রুচি বোধে আটকায় এই সোশ্যাল মিডিয়া। তাই নিজেকে এর থেকে সরিয়ে নিলাম। কাউকে দোষ দিতে চাই না। আমি জনপ্রিয়তার জন্য মিথ্যের আশ্রয় নিতে পারব না।কাণ্ডটা হল, অভিনেত্রী কবিতা কৌশিক হঠাৎই ফেসবুকে খুঁজে পেয়েছেন তার বিকৃত করা নগ্ন ছবি। আর যা চোখে পড়তেই একেবারে ক্ষেপে লাল কবিতা। তবে কাউকে কিচ্ছুটি জানাননি তিনি। অভিযোগও করেনি। উল্টে নিজেকেই সরিয়ে নিয়েছেন ফেসবুক থেকে।
এফআইআর ছাড়াও ঝলক দিখলা যা, কমেডি সার্কাসে দেখা গিয়েছে কবিতা কৌশিককে। সঙ্গে বলিউডের মুম্বাই কাটিং, এক হাসিনা থি ছবিতেও দেখা গিয়েছিল কবিতা কৌশিককে।

No comments:

Post a Comment

Post Top Ad