সন্তানকে স্তন্যপানের ছবি ! বিতর্ক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 31 August 2018

সন্তানকে স্তন্যপানের ছবি ! বিতর্ক

নিজের সন্তানকে স্তন্যপানের ছবি শেয়ার করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী লিসা হেডেন।

তবে এসবে একেবারেই দমে যাননি লিসা।সম্প্রতি ছেলে জ্যাকের ৪ মাস বয়সে তাঁকে স্তন্যপান করানোর ছবি শেয়ার করেন লিসা। সাথে সাথেই ভাইরাল হয়ে যায় ছবিটি। বেশিরভাগ লিসার সাহসের প্রশংসা করলেও অনেকেই এর জন্য তাকে সমালোচনার তীরে বিদ্ধ করেছেন।
তিনি বলেন, গোটা বিশ্বজুড়ে এমন অনেক মা রয়েছেন, যাঁরা নিজের শিশুকে প্রকাশ্যে স্তন্যপান করাতে গেলে একাধিক সমালোচনার মুখে পড়েন। কিন্তু, নিজের সন্তানকে স্তন্যপান করানোর জন্য কেন মা-কে নিয়ে সমালোচনা শুরু হবে, তা নিয়েও এবার সরব হন বলিউডের এই মডেল-অভিনেত্রী।
তবে লিসা যে এই প্রথম সমালোচনার মুখে পড়লেন তা নয়। কখনও লিসার বেবি বাম্পের সঙ্গে বিকিনি ছবি দেখে শুরু হয় সমালোচনা। আবার কখনও সমুদ্রসৈকতে কেন ছেলেকে নিয়ে বিকিনি পরে বসে রয়েছেন লিসা হেডেন, তা নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় এই অভিনেত্রীকে। যদিও, সমালোচনার মুখে পড়েও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি লিসা হেডেন।
কিন্তু, ছেলে জ্যাককে কেন প্রকাশ্যে স্তন্যপান করাচ্ছেন বলিউড অভিনেত্রী, সেই প্রশ্ন উঠতেই যেন ফুঁসে ওঠেন বলিউডের মডেল-অভিনেত্রী।

No comments:

Post a Comment

Post Top Ad