আলিয়া-অনুষ্কাদের সঙ্গে কাজ করতে কেন ভয় পান বিগ বি? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 August 2018

আলিয়া-অনুষ্কাদের সঙ্গে কাজ করতে কেন ভয় পান বিগ বি?

বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। তারও আবার ভয়? তাও নাকি আবার অভিনয় করতে গিয়ে। নবাগত হোক বা পোড় খাওয়া কেউ, অভিনয় যদি তার পছন্দ হয়, চিঠি লিখে পর্যন্ত তার পিঠ চাপড়ে দেন অমিতাভ। আর তার পিঠ চাপড়ানি থাকা মানে সিভিতে একটা আলাদা ব্যাপার তো বটেই।

0সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র প্রেস কনফারেন্সে হাজির ছিলেন বিগ বি। সেখানেই ওঠে নতুনদের অভিনয়ের প্রসঙ্গ।এরকম সিনিয়র বচ্চনেরই নাকি অভিনয়ে ভয়, ভয়ের কারণ নতুনদের সঙ্গে স্ক্রিন শেয়ার করা নিয়ে। আর সেই নতুনদের তালিকায় রয়েছেন, আলিয়া ভাট, আনুশকা শর্মা আর দীপিকা পাড়ুকোন।
মিস্টার বচ্চনের বক্তব্য, আলিয়া, দীপিকা আর আনুশকা এতটাই বড়মাপের অভিনেত্রী যে তাদের সঙ্গে কাজ করতেই আমার ভয় হয়। একেবারে খেয়ে ফেলবে আমাকে তারা। বছরের পর বছর ধরে আমরা আমাদের অভিনয় সত্ত্বাকে জাগিয়ে তুলেছি আমরা। আর এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো যেন ইন্ডাস্ট্রিতে পা রাখার দিন থেকেই গোল সেট করে রেখেছে। ভীষণই পরিণত এরা। সঙ্গে আত্মবিশ্বাসীও।
শুধু নতুন নায়িকারা নন। রণবীর কাপুর, সুশান্ত সিংহ রাজপুত, বরুণ ধবন, রাজকুমার রাওদের অভিনয় নিয়েও ভূয়সী প্রশংসা করেছেন অমিতাভ। ‘সোনু কে টিটু কি সুইটি’ র নাম উচ্চারণ করতে গিয়েও হোঁচটখান বিগ বি। তবে ওই ছবির মুখ্য অভিনেতা কার্তিক আরিয়ানের অভিনয়েরও প্রশংসা করেছেন সিনিয়ার বচ্চন।
দীপিকার সঙ্গে ইতিমধ্যেই ‘পিকু’তে কাজ করে ফেলেছেন অমিতাভ বচ্চন। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতেও আলিয়ার সঙ্গেও কাজ করেছেন তিনি। খালি মুক্তিরই অপেক্ষা।

No comments:

Post a Comment

Post Top Ad