পঞ্চায়েত বোর্ড গঠনে আমডাঙায় বলি ৩ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 August 2018

পঞ্চায়েত বোর্ড গঠনে আমডাঙায় বলি ৩


পঞ্চায়েত বোর্ড গঠনকে ঘিরে মৃত্যু উপত্যকা হয়ে উঠল আমডাঙ্গা। বোর্ড গঠনের প্রাক্কালে নজির বিহীন ভাবে আমডাঙ্গায় গুলি আর বোমার ফোয়ারা ছুটল । একাধিক প্রানহানীর আশংকাকে বাস্তবে সত্যি প্রমান করে আমডাঙ্গার বহিসগাছি তে সন্ধ্যের মধ্যেই প্রান হারালন দুই তৃনমূল কর্মী সমর্থক ।কুদ্দুস আলী গনি (৪৫)ও নাসির হালদার নামে দুই তৃনমূল সমর্থক প্রান হারিয়েছেন । বারাসত হাসপাতালে নিয়ে আসা হয়েছে আরো আহত চার তৃনমূল কর্মী সমর্থক । তৃনমূল হতাহত দের দেখতে ও পরিস্থিতি জানতে বারাসাত হাসপাতালে রাত এগারোটা নাগাদ উপস্থিত হন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও আমডাঙ্গার বিধায়ক রফিকার রহমান ।


তবে আরো বিশেষভাবে উল্লেখ্য যে , মৃতের সংখ্যা আরো বাড়তে পারে । সিপিএম ও বিজেপি যাদের ওপরে তৃনমূল নেতৃত্ব এই প্রানহানীর ঘটনার দায় চাপিয়েছেন তাদের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি । তবে অসমর্থিত সূত্রে খবর অপর পক্ষেও হতাহতর খবর রয়েছে । স্থানীয় দের মতে সন্ধ্যের পর থেকে যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে আমডাঙ্গা ।

আমডাঙ্গার মরিচা , বোদাই ও তারাবেরিয়া তে আসন্ন বোর্ড গঠন ঘিরে উত্তেজনার পারদ চড়ছিল। মঙ্গলবার সন্ধ্যের পর থেকে এলাকায় চলে নির্বিচার গোলাগুলি। মুড়ি মিছরির মত বোমা বৃষ্টি হয় যা নজির বিহীন । দীর্ঘস্থায়ী গ্যাং ওয়ারের রূপ নেয় আমডাঙ্গা , বিশেষত বহিসগাছি ও তারাবেড়িয়া এলাকা । দীর্ঘক্ষন এলাকায় পুলিশ ঢুকতে পারে নি । আমডাঙ্গা সহ প্রায় চারটি থানার পুলিশ মিলেও এলাকা তে প্রাথমিক ভাবে ঢুকতে পারে নি । রাতের দিকে আরো পুলিশ বাহিনী যায় তারপরে দেহ আনতে সক্ষম হয় পুলিশ । তৃণমূলের যে চারজনকে বারাসাত হাসপাতালে আনা হয় তাঁরা হলেন নজিমূল গাজী , রবিউল , আনোয়ার হোসেন ও ফৈজল হকের , এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক । আমডাঙ্গার পরিস্থিতি থমথমে । আরো বড় বিপদের আশংকা উড়িয়ে দিচ্ছে না এলাকাবাসী।

No comments:

Post a Comment

Post Top Ad