প্রিয়াঙ্কার গায়ের রঙ নিয়ে একি বললেন হুমা? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 August 2018

প্রিয়াঙ্কার গায়ের রঙ নিয়ে একি বললেন হুমা?

 

বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। সমাজ ও বিনোদন জগতে নারীর সৌন্দর্য নিয়ে বেশ কিছু ধারণা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন তিনি। কিছুদিন আগে ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে এ বিষয়ে তিনি তার বেশ কিছু মতামত তুলে ধরেন।পিটিআইয়ের ওই সাক্ষাৎকারে ৩২ বছর বয়সী অভিনেত্রী হুমা বলেন, ‘একটি বিশেষ পথ অবলম্বনের মাধ্যমে এখনো পর্যন্ত নারীদের পণ্যের মতো করে উপস্থাপন করার চেষ্টা চালানো হয়। হ্যাঁ, আমি খুব আবেদনময়ী পোশাক পরতে ভালোবাসি। আমি চাই আমকে দেখতে যেন সুন্দর দেখায়। কিন্তু কথা হচ্ছে, যখন তুমি নিজের জন্য না সেজে অন্যের জন্য সাজো। নারীদের সৌন্দর্য সম্পর্কে এক ধরনের তকমা জুড়ে দেওয়া হয়েছে। তাই এখনই সময়, নারীদের উচিত নিজের বিষয়ে চিন্তা করা। নিজের ত্বক নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করা।
‘এখনতো আবার রূপ-মাধুর্য মোড়কে বাঁধা। কিছু মানুষ সুন্দর বিষয়ে তাদের বিভিন্ন সংজ্ঞাও বিক্রি করতে শুরু করেছেন। তাদের বিক্রয়যোগ্য সেসব ধারণা মতে, সুন্দর মানেই ফর্সা ত্বক। কেন এরকম ধারণা মেনে নিতে হবে? আপনার কি মনে হয়, বাদামী ত্বকের মানুষ সুন্দর নয়? একজন কালো ত্বকের অধিকারী নারী কি তাহলে সুন্দর হতে পারে না?’

‘প্রিয়াঙ্কা চোপড়াই দেখিয়ে দিয়েছেন। যিনি কিনা বাদামী হয়েও পশ্চিমাদের কাছে একজন অন্যতম আকর্ষণীয় ও আবেদনময়ী হয়ে ওঠেছেন। কিছু ফ্যাশন সাময়িকী আমাদের কাছে যারা সৌন্দর্য বিষয়ে নানা ধরনের ধারণা বিক্রি করার চেষ্টা করে। আমার কাছে মনে হয় সৌন্দর্য মানেই সেই সব ফ্যাশন সাময়িকীর তুলে ধরা সংস্করণ নয়।’
‘আমার মতে, একজন মানুষের তাই পরা উচিত যা তিনি পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। ফ্যাশন মানে ব্যক্তি মানুষটির আত্মবিশ্বাস ও তার স্বস্তি। তার এই স্বস্তি তার নিহের নিজের ত্বক নিয়েও। একজন মানুষ আসলে যা নন এবং তাকে যদি তা হতে বাধ্য করা হয়, তখনই আসলে আমার খুব ভয় লাগে।’
সূত্র: ডেকান ক্রনিকল।

No comments:

Post a Comment

Post Top Ad