হৃতিকের অত্যধিক ফ্লার্ট: ছবি ছাড়লেন দিশা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 August 2018

হৃতিকের অত্যধিক ফ্লার্ট: ছবি ছাড়লেন দিশা


যশরাজ ফিল্মসের প্রযোজনায় আসতে চলেছে হৃত্তিক রোশনের পরবর্তী অ্যাকশন ফিল্ম। যেখানে তাঁর সঙ্গে দেখা যাবে অভিনেতা টাইগার শ্রফকে। ছবিতে অভিনয়ের কথা ছিল বলিউডের অন্যতম সুন্দরী দিশা পাটানির। তবে এখন তা আর হচ্ছে না!
হৃতিক অত্যধিক ফ্লার্ট করায় ফিল্ম ছাড়তে বাধ্য হলেন এই নায়িকা!সূত্রের খবর, ছবিটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দিশা পাটানি। আর, যশরাজ ব্যানারের এই ছবিকে দিশার ছেড়ে দেওয়ার নেপথ্যের কারণ হৃতিক রোশন। সূত্রের দাবি এমনটাই। শোনা যাচ্ছে, ছবি ঘিরে বিভিন্ন বৈঠকে দিশার সঙ্গে অত্যধিক ফ্লার্ট করার চেষ্টা করেন হৃতিক। আর সেজন্যই নাকি বিরক্ত হয়ে ছবি ছেড়ে বেরিয়ে যান দিশা।
দিশার ঘনিষ্ঠ সূত্রের খবর, এজন্য নাকি দিশা হৃতিকের ওপর অত্যন্ত বিরক্ত।
উল্লেখ্য, দিশার হাতে এই মুহূর্তের অন্যতম বিগ বাজেট ছবি ‘ভারত’ রয়েছে। সালমান অভিনীত এই ছবিতে দিশা ছাড়াও রয়েছেন ক্যাটরিনা কাইফ। অনেকেই মনে করছিলেন যে ‘ভারত’ ছাড়াও হৃতিক অভিনীত যশরাজের পরবর্তী ফিল্মে অভিনয় ঘিরে পাল্টাতে চলেছে দিশার ক্যারিয়ার। তবে শেষমেশ তা হচ্ছে না বলেই মনে করা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad