যৌনাঙ্গের তালা, খুললো দমকল বাহিনী!!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 27 August 2018

যৌনাঙ্গের তালা, খুললো দমকল বাহিনী!!!

সতীত্ব রক্ষায় যৌনাঙ্গের তালা, খুললো দমকল বাহিনী!!!
কারোর সঙ্গে যৌনসঙ্গম করতে চাননি। যৌন হামলা থেকে বাঁচতে যৌনাঙ্গে তালা লাগিয়ে ছিলেন, ইতালির এক নারী। অটুট রাখতে চেয়েছিলেন নিজের সতীত্ব। তাই চেস্টিটি বেল্ট ব্যবহার করতেন। কিন্তু, তাতে্ই বিপদ। তা থেকে মুক্তি পেতে তড়িঘড়ি ডাকতে হল দমকলকে। তবে, “আগুন” নেভাতে নয়, বেল্টটি খুলতে।
দেশটির ভিনিতো অঞ্চলের পাদুয়া শহরে এ ঘটনা ঘটে। কিন্তু কেন? ওই মহিলা যখন দমকলে ফোন করেন তখন বলেন, চাবি হারিয়ে যাওয়ায়, তিনি খুলতে পারছেন না। দমকলকর্মীরা ভাবেন, বুঝি মহিলার বাড়ির চাবি হারিয়ে গেছে। কিন্তু, তাঁরা এসে দেখেন মহিলার চেস্টিটি বেল্টের চাবিটি হারিয়ে যাওয়ায় কোমর থেকে খুলতে পারছেন না সেটি।
দমকলকর্মীরা তাঁকে জিজ্ঞাসা করেন, কেন তিনি বেল্টটি পরেছেন ? কেউ কি তাঁকে জোর করে পরিয়েছে ? তিনি কি কোনও হিংসার শিকার হয়েছেন ?
উত্তরে মহিলা বলেন, যৌনমিলন থেকে বিরত থাকতেই তিনি বেল্ট ব্যবহার করেন।  কিন্তু, বুঝতে পারেননি যে বেল্টের চাবিটি তিনি হারিয়ে ফেলেছেন। অবশেষে, দীর্ঘ প্রচেষ্টার পর তাঁকে বেল্টটি থেকে মুক্ত করা সম্ভব হয়। 
নবজাগরণের সময় ইউরোপে নিজেদের ধর্ষণের হাত থেকে বাঁচাতে মহিলারা এই চেস্টিটি বেল্ট ব্যবহার করতেন। বিভিন্ন জায়গায় উল্লেখ, ক্রুসেডের সময় যোদ্ধারা তাদের স্ত্রীদের সতীত্ব রক্ষায় এই বেল্ট পরাতেন।

No comments:

Post a Comment

Post Top Ad