ব্যাট হাতে ঝড় তোলার জন্য ক্রিকেটবিশ্বে জনপ্রিয় নাম শহীদ খান আফ্রিদি। দীর্ঘসময় ধরে পাকিস্তান ক্রিকেট শাসন করা ক্যাপ্টেন এখন অবসরে। যদিও টুকটাক ঘরোয়া ক্রিকেট খেলে মনের খোরাক যোগাচ্ছেন।
সে আর যাই হোক, গোটা ক্যারিয়ারে ইনিংসের শেষের দিকে নেমে ঝড় তোলার জন্য ক্রিকেটবিশ্বে আফ্রিদিকে ‘বুম বুম’ নামে ডাকা হত। কিন্তু এই নাম তাকে কে দিয়েছে? এতদিন তা অজানা থাকার পর এবার তা প্রকাশ্যে এলো। সোমবার ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার নিজেই জানিয়েছেন, ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান কোচ রবি শাস্ত্রী তাকে ‘বুম বুম’ উপাধি দিয়েছেন।
সোমবার (২৭ আগস্ট) টুইটারে ভক্তদের সাথে এক প্রশ্নোত্তর পর্বে আসেন আফ্রিদি। সেখানে তাকে প্রশ্ন করা হয়—‘বুম বুম’ নাম কে দিয়েছে? উত্তরে আফ্রিদি বলেছেন—রবি শাস্ত্রি।
প্রসঙ্গত, ১৯৯৬ সালে স্পিন অল রাউন্ডার হিসেবে পাকিস্তান দলে অভিষেক হয় আফ্রিদির। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতেই মাত্র ৩৭ বলে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দেন বিশ্বকে। যেটি ছিল সেই সময়ে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
No comments:
Post a Comment