বিয়ে হতে না হতেই বিচ্ছেদ হয়ে যায় এই স্টারদের! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 August 2018

বিয়ে হতে না হতেই বিচ্ছেদ হয়ে যায় এই স্টারদের!

বিয়ে হতে না হতেই বিচ্ছেদ হয়ে যায় এই তারকাদের!
তড়িঘড়ি প্রেম। তাড়াতাড়ি বিয়ে। তার থেকেও তাড়াতাড়ি বিচ্ছেদ। এ যেন এক সময়ে বলিউড তারকাদের রোজকার কাহিনি হয়ে উঠেছিল। এমনই কিছু তারকাদের বিয়ের খবর জেনে নিতে পারেন যাদের বিচ্ছেদও হয়েছিল চটজলদি।
নেপালি ব্যবসায়ী সম্রাট দহলকে বিয়ে করেছিলেন মনীষা। ২০১২ সালে মাত্র দু’বছরের মধ্যেই ডিভোর্স হয়ে যায় মনীষা আর সম্রাটের। এমনকি ফেসবুকে মনীষা লেখেন, ‘আমার স্বামীর থেকে বড় শত্রু আর আমার কেউ নেই।’
বিয়ের কথা কখনও জনসমক্ষে আনেননি মল্লিকা শেরাওয়াত। তবে ইন্ডাস্ট্রিতে পা রাখার আগেই ২০০০ সালে বিমানচালক করণ সিং গিলকে বিয়ে করেছিলেন মল্লিকা। সিনেমায় নিজের ক্যারিয়ার গড়বেন বলে পরিবারকে সময় দিতে পারবেন না। এই কারণ দেখিয়ে বিয়ের এক বছরের মধ্যেই করণের সঙ্গে ডিভোর্স হয়ে যায় মল্লিকার।
বিয়ের এক বছরের মাথায় শ্রদ্ধা নিগমের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় করণ সিং গ্রোভারের। তার পরে করণ বিয়ে করেন জেনিফার উইঞ্জেটকে। কিন্তু জেনিফারের সঙ্গেও দু’বছর পরে ডিভোর্স হয়ে যায় করণের। পরে বিপাশা বসুকে বিয়ে করেন করণ।
শ্বেতা রোহিরা নামের একজনকে বিয়ে করেছিলেন অভিনেতা পুলকিত সম্রাট। কিন্তু সে বিয়ে টেকেনি বেশিদিন। এক বছরের মাথায় ডিভোর্স হয়ে যায় দু’জনের। আর তার পরেই রটনা রটে ইয়ামি গৌতমের সঙ্গে ডেট করছেন পুলকিত।
বিগ বস হাউসের ভিতরেই টেলি তারকা সারা খান আর আলি মার্চেন্ট বিয়ে করেছিলেন। মাত্র দু’মাস টিকেছিল সেই বিয়ে। আর আলি বলেছিলেন, ‘এটা তার জীবনের একটা ভুল পদক্ষেপ।’
অমিতাভ আর রেখার সম্পর্কের কথা বলিউডে কান পাতলেই শোনা যায়। তবে মুকেশ আগারওয়াল নামে দিল্লির এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে করেন রেখা। কিন্তু সে বিয়ে টেকেনি বেশিদিন। বিয়ের এক বছরের মাথায় আত্মঘাতী হন মুকেশ।

No comments:

Post a Comment

Post Top Ad