পথ দুর্ঘটনায় মৃত অভিনেতা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 August 2018

পথ দুর্ঘটনায় মৃত অভিনেতা

চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে দক্ষিণী অভিনেতা নিহত
বিয়ে বাড়ির অনুষ্ঠান সেরে নিজের বাড়িতে ফিরছিলেন ভারতের দক্ষিণী তেলেগু ছবির অভিনেতা নন্দমুরি হরিকৃষ্ণ। নিজের প্রাইভেটকারটি তিনি নিজেই চালাচ্ছিলেন। কিন্তু সেই প্রাইকেটকার চালিয়ে আর স্ত্রী-সন্তানদের কাছে ফেরা হয়নি অভিনেতা হরিকৃষ্ণের। চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে প্রাণ হারিয়েছেন তিনি।
ভারতীয় মিডিয়ার খবর বলছে, বুধবার (২৯ আগস্ট) ভোরের দিকে হরিকৃষ্ণের গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে অন্ধ্র প্রদেশের নালগোন্ডা এক্সপ্রেস ওয়ের পাশে থাকা রেলিংয়ের সঙ্গে তীব্রবেগে ধাক্কা খায়। চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়েন হরিকৃষ্ণ। আশঙ্কাজনক অবস্থায় তাকে নারকেপতাল্লির কামিনেনি হাসপাতালে নেয়া হলেও শেষ রক্ষা হয়নি। সকাল সাড়ে সাতটায় তার মৃত্যু হয়।
প্রয়াত অভিনেতা হরিকৃষ্ণ তেলেগু দেশম পার্টির নেতা ছিলেন। তিনি রাজ্য সভারও সদস্য। হরিকৃষ্ণ দক্ষিণের ছবির জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও পরিচালক এবং অন্ধ্র প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত নন্দমুরি তারকা রমা রাওয়ের ছেলে। তার দুই ছেলে কল্যাণ রাম ও এনটিআর জুনিয়রও তেলেগু ছবির জনপ্রিয় নায়ক। তার স্ত্রী এবং এক মেয়েও রয়েছে।
২০০৯ সালে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন নিহত অভিনেতার ছেলে এনটিআর জুনিয়র। ২০১৪ সালে আরেক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন তার ছেলে নন্দমুরি জানকিরাম। এবার সেই সড়ক দুর্ঘটনায় মারা গেলেন অভিনেতা হরিকৃষ্ণ নিজেও।  
বাবার দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে নারকেপতাল্লির কামিনেনি হাসপাতালে ছুটে যান দুই ছেলে কল্যাণ রাম ও এনটিআর জুনিয়র। কিন্তু জীবিত দেখতে পাননি। দক্ষিণী এ অভিনেতার মৃত্যুতে নাগার্জুন, কাজল আগরওয়াল, শ্রী রেড্ডি, রমেশ বালা, শ্রীধর পিল্লাইসহ আরও অনেক তারকা শোক জানিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad