লাজুক মেয়ে সানি!? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 August 2018

লাজুক মেয়ে সানি!?

লাজুক মেয়ে সানি! জানিয়েছেন নিজেই
সানি লিওন বললেই যেসব সাহসী দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, তার সঙ্গে তাঁর সাম্প্রতিকতম মন্তব্যের কোন মিল নেইঅ। বড়দের উপযোগী সিনেমায় অভিনয় করে সারা বিশ্বে পরিচিতি পান সানি লিওন। যিনি ক্যামেরার সামনে নগ্ন হয়ে শুট করেছেন। তিনি নাকি লাজুক! জানিয়েছেন সানি নিজেই!
সানি জানান, যতই সিনেমায় তার আবেদন যৌনতায় ভরপুর হোক না কেন, বাস্তব জীবনে তিনি কিন্তু বেশ লাজুক। বিশ্বাস হল না তো? না হওয়ারই কথা। সানির স্ক্রিন প্রেজ়েন্সটাই যে এমন। কিন্তু অবিশ্বাস্য কথা হলেও এটাই সত্যি। ‘সানি টেলিভিশনে যা, বাস্তবে তা নয়’, বলেছেন সানি স্বয়ং।
তবে সানির এই পরিবর্তন ভারতে এসে হয়নি। অ্যাডাল্ট ছবির ইন্ডাস্ট্রিতে থাকলেও তিনি বরাবরই একটু লাজুক প্রকৃতির মানুষ ছিলেন। কাউকে ‘হ্যালো’ বলতেও তার বাধোবাধো ঠেকত। লজ্জা লাগত। এমনকী সানি সেভাবে পার্টিও করতেন না। যেটুকু করতেন, তা যৎসামান্য। পার্টি কিড কোনওকালেই ছিলেন না তিনি।
আরও একটি কথা জানিয়েছেন সানি। তার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার কথা। বলেছেন, তিনি যখন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন, তার গ্রহণযোগ্যতা ছিল না। সবাই তাকে বাঁকা নজরে দেখত। কিন্তু আজ, সময় বদলেছে।
আজ তিনি যদি কোনও টুইট করেন, বলিউডের প্রথম সারির সেলেব্রিটিরা তার জবাব দেন। তার সঙ্গে কথাবার্তা চালান। নিঃসন্দেহে এটা তার জীবনে বড় পাওনা। আগে কখনও এমনটা হয়নি। ভারতে তার যে গ্রহণযোগ্যতা বাড়ছে, তা জেনে খুশি তিনি।
উল্লেখ্য, ২০১২ সালে ‘জিসম টু’র মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন সানি লিওন। এরপর আরো চারটি হিন্দি ছবিতে দেখা গেছে তাকে। হাতে আছে ‘মাস্তিজাদে’। চলতি বছরের ২৯ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।

No comments:

Post a Comment

Post Top Ad