ফের বিয়ে করতে চান আমির খান - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 August 2018

ফের বিয়ে করতে চান আমির খান

ফের বিয়ে করতে চান আমির খান
বলিউড অভিনেতা আমির খান। ব্যক্তিগত জীবনে দুই দুইবার বিয়ে করেছেন তিনি। কিন্তু আমির তার ব্যক্তিগত জীবন নিয়ে কখনো কথা বলতে পছন্দ করেন না। তবে তার মত একজন সুপারস্টারের জীবন গোপন রাখার নয় সেটাও বেশ স্বাভাবিক।
ছোট বেলায় আমির বিয়ের পিঁড়িতে বসেন প্রেমিকা রীনা দত্তের সঙ্গে। তাদের দুই সন্তান। ছেলে জুনেইদ আর মেয়ে ইরা।
এরপর ১৫ বছর একসঙ্গে একই ছাদের নিচে কাটানোর পর ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্কচ্ছেদের পর আমির ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইন্সের সঙ্গে সম্পর্কে জড়ান। তবে তাকে বিয়ে করেননি তিনি।
এদিকে, আমির দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন কিরণ রাও’র সঙ্গে। সে ঘরে আসে ছেলে আজাদ রাও খান। কিন্তু সে ঘর ঠিক থাকা সত্ত্বেও বেশ কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছে, আমির খান নাকি তৃতীয়বারের মত গাঁটছড়া বাঁধতে চলেছেন।
পাত্রী নায়িকা ফতিমা সানা শেখ। ‘দঙ্গল’ ছবির সময় থেকেই নাকি তিনি তাকে নিজের ছত্রছায়ায় আশ্রয় দিয়েছেন। আমিরের কল্যাণে ফতিমা এরইমধ্যে যশরাজ ব্যানারের ছবি ‘ঠগস অফ হিন্দুস্থান’এ মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন। শোনা যাচ্ছে, আমির আর ফতিমার সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্বে আবদ্ধ নয়।
সে গুঞ্জনে শোনা যাচ্ছে ফতিমা আমিরের সম্পর্কের কথা। আমির নাকি তার জন্য মুম্বাইয়ের খার অঞ্চলে ফতিমার জন্য একটা ফ্ল্যাট ভাড়া করেছেন। অবশ্য একটা নয় দুটো ফ্ল্যাটই ভাড়া নিয়েছেন আমির। একটা ফতিমার জন্য অন্যটা নিজের মা বাবার জন্য। প্রতি মাসে ফ্ল্যাট দুটির ভাড়া নাকি আমিরের পকেট থেকেই যায়।
এদিকে, ফতিমার সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা মোটেই ভালোভাবে নিচ্ছেন না কিরণ। শোনা যাচ্ছে এই নিয়ে নাকি স্বামী-স্ত্রীর মধ্যে নিয়মিত ঝগড়া হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad