নিউইয়র্ক, ০৫ জুলাই- পৃথিবীর ব্যয়বহুল শহরগুলোর মধ্যে নিউ ইয়র্ক অন্যতম। মাত্র এক রাতের আশ্রয়ের জন্যই যে পরিমান অর্থ খরচ করতে হয় সেখানে, যা দিয়ে হয়তো সাতদিনের আশ্রয় খরচ মিটে যেতে পারে ঢাকার মতো কোন শহরে।
সেই নিউ ইয়র্কেই মাত্র ১ ডলারের বিনিময়ে একরাতের থাকার জায়গা পাওয়া যাচ্ছে। ব্রুকলিনবাসী চীনা শিল্পী মিয়াও চিয়াশিন লোয়ার স্ট্রিটের সাবওয়ে থেকে ১৫ মিনিটের দূরত্বে নিজের অ্যাপার্টমেন্টেই এ সুযোগ দিচ্ছেন। অভিনব এক শিল্পকর্মের নামে কিছু শর্তসাপেক্ষে মিয়াও চিয়াশিন অদ্ভূত প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবটি হচ্ছে- আপনাকে কারা প্রকোষ্ঠে থাকতে হবে। খরচের কথা মাথায় রেখে মনে হতে পারে মাত্র এক ডলারের বিনিময়ে আশ্রয় মিলছে সেটাই বড় কথা।
এমনকি, দেখতে কারাগারের মতোন হলেও এখানে থাকতে হলে কোন অপরাধ করা তো লাগছে না। তবে, শিল্পী কিছু শর্ত জুড়ে দিয়েছেন। শর্তগুলো হচ্ছে- পুরো রাত হতে হবে ক্যামেরাবন্দী, এমন কি রাত নয়টা থেকে দিনের মধ্যভাগের যে কোন তিন ঘন্টা আপনাকে শিল্পকর্মের অংশ হিসেবে দর্শকের চাপ নিতে হবে। পাশাপাশি, ওই প্রকোষ্ঠে অবস্থানকালীন গোটা সময়টাই চলবে লাইভ স্ট্রিমিং, সরাসরি সম্প্রচার। এছাড়া, সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত ঘুম, ইন্টারনেট, বই পড়া, রেডিও শোনা, কাজ করা, লেখালেখি করা, ব্যায়াম করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। কোন ইলেকট্রনিক ডিভাইসহীন সময় কাটাতে হবে বন্দীকে এই তিন ঘন্টা।
অ্যাপার্টমেন্টে জেলখানা সদৃশ্য খাচার মধ্যে পাওয়া যাবে শোওয়ার জন্য একটি ক্যাম্পখাট, বাথরুমের সুব্যবস্থা এবং জানালা দিয়ে দেখা যাবে ব্রকলিনের অপূর্ব দৃশ্য।
অবিনব এই শিল্পকর্মের শর্ত মেনে নিয়ে নামমাত্র অর্থের বিনিময়ে নিউ ইয়র্কে এক রাতের আশ্রয় নিতে শিল্পী মিয়াও চিয়াশিনের সাথে যোগাযোগ করতে পারেন যে কেউ। আগস্টের এক তারিখ থেকে শুরু হতে যাওয়া এ প্রকল্পে একরাতের বুকিংয়ের জন্য শিল্পীর ফেসবুক পেজে গেলেই চলবে।
(চীনা শিল্পী মিয়াও চিয়াশিনের ফেসবুক পেজ: https://www.facebook.com/miaojiaxinstudio)।

No comments:
Post a Comment