কঙ্গনাকে কাঁদতে হল কেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 27 August 2018

কঙ্গনাকে কাঁদতে হল কেন?

‘মনিকর্নিকা: দ্যা কুইন অফ ঝাঁসি’, ‘মেন্টাল হ্যায় কেয়া’র পর এবার ‘পাঙ্গা’ একই সঙ্গে একাধিক ছবির শ্যুটিংয়ে ব্যস্ত কঙ্গনা রানাওয়াত। তারই মাঝে সময় বের করে ল্যাকমে ফ্যাশান উইকের র‍্যাম্পে হাঁটলেন কঙ্গনা রানাওয়াত।
শনিবার (২৫ আগস্ট) ল্যাকমে ফ্যাশান উইকের চতুর্থ দিনে ফ্যাশন ডিজাইনার পঙ্কজ ও নিধির ডিজাইন করা নীল রঙের গাউনে র‍্যাম্পে হাঁটতে দেখা যায় কঙ্গনাকে। এদিন কঙ্গনাকে বাজারে নতুন আসা নোকিয়া ৬.১ প্লাস ফোন নিয়ে র‍্যাম্পে হাঁটতে দেখা যায় কঙ্গনাকে।
কঙ্গনা সম্পর্কে বলতে গিয়ে এদিন দুই ফ্যাশন ডিজাইনার পঙ্কজ ও নিধি কঙ্গনাকে প্রগতিশীল সুপারস্টার বলে উল্ল্যেখ করেন। তাদের কথায় কঙ্গনার মত ফিট, বোল্ড, ফিয়রলেস মডেল খুব কমই আছে।
এদিন ল্যাকমে ফ্যাশান উইকের র‍্যাম্পে হাঁটার পর সাংবাদিক সম্মেলনে কথা বলার সময় আবেগতাড়িত হয়ে পড়েন কঙ্গনা। কথায় কথায় কেরিয়ারের শুরুর দিনগুলোর কথা মনে করে কঙ্গনার চোখে পানিতে এসে যায়। একেবারেই ছাপোষা মধ্যবিত্ত পরিবার থেকেই উঠে এসেছিলেন কঙ্গনা। মডেলিং-এর কোনও অভিজ্ঞতা সেভাবে তার ছিল না। তবুও ‘ফ্যাশন’ নামে একটি ছবিতে সুপার মডেলের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল কঙ্গনা রানাওয়াতকে।
আর সেই ছবিতে অভিনয়ের জন্য তাকে সারা রাত জেগে র‍্যাম্পে হাঁটা অভ্যাস করতে হয় বলে জানান ‘কুইন’ অভিনেত্রী। আর আজও যখন তিনি র‍্যাম্পে হাঁটেন তখন সেই শুরুর দিনগুলোর কথাই মনে পড়ে যায়।
তার কথায়, সেসময় তার কেরিয়ারের শুরু, তাই তার মাথায় ছিল তাকে কেরিয়ারে প্রতিষ্ঠিত হতে হবে। আর সেই কথা ভেবেই তিনি কঠিন পরিশ্রম করেছিলেন। ফ্যাশন টিভিতে যেভাবে মডেলদের ক্যাট ওয়াক করতে দেখতেন, রাতে উঠে হাই হিল পরে সেই অভ্যাসই করতেন তিনি। তার আশা ছিল একদিন তিনি ঠিক সফল হবেন।
এদিকে খুব শিগগিরিই অশ্বিনী আইয়ার পরচালিত ছবি ‘পাঙ্গা’তে কবাডি খেলোয়াড়ের ভূমিকায় অভিনয় করতে চলেছেন কঙ্গনা। যেখানে তাকে জাতীয় দলের হয়ে কবাডি খেলতেও দেখা যাবে।

No comments:

Post a Comment

Post Top Ad