‘যৌনতা খুব সুন্দর একটা বিষয়’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 August 2018

‘যৌনতা খুব সুন্দর একটা বিষয়’

‘যৌনতা খুব সুন্দর একটা বিষয়’
বিতর্কের অপর নাম যেন শামা সিকান্দার। টালিগঞ্জের ছোট পর্দার অভিনেত্রী তিনি। কিন্তু অন্তর্জালভিত্তিক একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ওয়েব সিরিজে অভিনয় করে যেমন আলোচিত হয়েছেন, তেমনি পড়েছেন সমালোচনার মুখেও। খোলামেলা দৃশ্যে অভিনয় কিংবা আপত্তিকর মন্তব্য, সবকিছুতেই পটু শামা সিকান্দার।
 বছর দুই আগে ‘সেক্সহোলিক’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করেন শামা সিকান্দার। যেখানে তিনি এক গৃহিণীর চরিত্রে অভিনয় করেন, যিনি স্বামীর অজ্ঞাতে সাত মাসে ২৪ জন পুরুষের সঙ্গে যৌন সম্পর্কে জড়ান। এমন চরিত্রে অভিনয় করে তোপের মুখে পড়েন শামা। কিন্তু তিনি বরাবরই বলে এসেছেন, খোলামেলা বা এই ধরণের চরিত্রে অভিনয় করতে তার আপত্তি নেই, বরং তিনি স্বাচ্ছ্যন্দবোধ করেন।
 শামা সিকান্দারের ভাষ্যে, যৌনতাকে আমাদের সমাজে খুব খারাপভাবে দেখা হয়। সবাই কিন্তু অজ্ঞানে আর সজ্ঞানে সেটাই করে চলেছে। দেশের জনসংখ্যাও বেড়ে চলেছে বিপুলভাবে। তা-ও যৌন দৃশ্য দেখলেই লোকজন মুখ বাঁকান।
 সম্প্রতি এক ভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকারে শামা সিকান্দার বলেন, যৌনতা খুব সুন্দর একটা বিষয়। গোপন না করে আসুন বিষয়টার সম্মুখীন হই। আর সিনেমার মধ্যে তো এসব নিয়ে প্রশ্ন ওঠাই উচিৎ নয়। কারণ সিনেমায় আমি আর শামা নই। আমি সেই চরিত্রটি। যৌনদৃশ্যে অভিনয় ভালো-খারাপ বিচার করার আমরা কে?  প্রশ্ন যদি করতেই হয়, সে তো ভগবানকে করা উচিত।

শামা আরও বলেন, এই চরিত্রগুলো অভিনেত্রী হিসেবে আমার নিজেকে মেলে ধরার সুযোগ দেয়। আমি আবেদনময়ী। আর তাতে আমার পরনে যাই থাকুক না কেন আমাকে সেক্সি দেখাবেই।

No comments:

Post a Comment

Post Top Ad