সিঙ্গাপুর, ০৫ জুলাই- শপিং মলে ন্যায্য মূল্যে বিক্রি হচ্ছে কাজের মেয়ে বা পরিচারিকারা। অবিশ্বাস্য মনে হলেও ইদানীং সিঙ্গাপুরের শপিং মলগুলোতে বিভিন্ন পণ্যের সঙ্গে একই সারিতে রাখা হচ্ছে তাদের।
মজাদার বিষয় হচ্ছে একে অন্যকে টেক্কা দিতে হালফিলের শপিং মলগুলির মধ্যে শুরু হয়েছে তীব্র প্রতিযোগিতা। শোনা যাচ্ছে, এ ব্যাপারে সবচেয়ে বড় চমক দিয়েছে সিঙ্গাপুরের বুকিত তিমাহ মল। শপিং মলগুলোতে হরেক পণ্যের সঙ্গে পাওয়া যাচ্ছে বাড়িতে কাজ করার জন্য পরিচারিকাও। এই মেয়েদের আমদানি করা হচ্ছে ফিলিপিনস, ইন্দোনেশিয়া ও মায়ানমার থেকে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শপিং মলের ভিতরে 'হোমকিপার' বা 'বাজেট মেড' লেখা বোর্ডের নীচে ক্রেতার অপেক্ষায় থাকতে হয় এই মেয়েদের। শুধু তাই নয়, ঘণ্টার পর ঘণ্টা সেখানে পোশাক ইস্ত্রি বা শিশুর দেখাশোনার মহড়া দিতে হচ্ছে তাদের। আবার পরিচারিকার জাতি বিশেষে তার উপযোগিতা সম্পর্কেও থাকছে ফুটনোট। যেমন, 'ফিলিপিনো ঝি-রা তুলনায় চটপটে' বা 'স্বভাবে মিষ্টি মায়ানমারের মেয়ে' মন্তব্য 'পণ্যের' বিশেষত্ব ব্যাখ্যা করা হচ্ছে এই মলে।
শপিং মলগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের সঙ্গেই পছন্দ মাফিক পরিচারিকা বিক্রি হওয়ার বিষয়ে অবশ্য অবাক নন অভিবাসন অর্থনীতি সংক্রান্ত মানবাধিকার সংগঠনের কর্তা জোলোভান হোয়্যাম। তিনি বলেন, সিঙ্গাপুরে এ রীতি বহু কাল ধরেই চলে আসছে। বর্তমানে তাতে আধুনিকতার ছোঁয়া লেগেছে, এই-ই যা।

No comments:
Post a Comment