এডিনবরা, ০৭ জুলাই- তৃষ্ণা মেটাতে মানুষ কত কিছুই না খায়। কেউ দুধ বিক্রি করে মদ খায়, আবার কেউ মদ বিক্রি করে দুধ খায়। মোদ্দা কথা হলো সবাই তৃষ্ণা মেটাতেই চায়। কিন্তু তাই বলে সাপের বিষ দিয়ে তৃষ্ণা মেটানো, এটা বোধহয় কেউই চাইবে না। হ্যা, পাঠক মোটেও অবাক হবেন না। কারণ যে সাপের বিষের কথা ভাবছেন আদতে সেই সাপের বিষের কথা বলা হচ্ছে না। সম্প্রতি স্কটল্যান্ডের একটি বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘সাপের বিষ’ বা ‘স্নেক ভেনম’ নামের একটি শক্তিশালী বিয়ার তৈরি করেছে। যাকে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিয়ার হিসেবে গন্য করা হচ্ছে।
স্কটল্যান্ডের কেইথে প্রস্তুতকৃত এই বিয়ারটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিয়ার হিসেবে দাবি করছে এর প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। কারণ ‘সাপের বিষ’ নামক এই বিয়ারে আছে ৭০ শতাংশ অ্যালকোহল। বাজারে অন্যান্য যে বিয়ার সচরাচর পাওয়া যায় তাতে সর্বোচ্চ ২২ শতাংশ অ্যালকোহল থাকে। আর সেই তুলনায় স্কটল্যান্ডের এই বিয়ারে থাকা ৭০ শতাংশ অ্যালকোহল বিশ্বের বিয়ার প্রিয় মানুষের কাছে অনেকটা সাপের বিষের সমানই।
প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির দাবি, এই বিয়ার উৎপাদনে তারা ব্যাতিক্রমধর্মী ‘অ্যালে’ নামক ছত্রাকের ব্যবহার করেছেন। সঙ্গে আছে শ্যাম্পেনের স্বাদ। অন্যান্য বিয়ারের থেকে এই বিয়ারের কিছু পার্থক্য আছে। যেমন অন্য বিয়ারগুলো যেকোনো সময় খাওয়া যায়, এতে তেমন একটা তন্দ্রালুতার সৃষ্টি হয় না। কিন্তু সাপের বিষ খাওয়ার পর আপনার শরীরে যথেষ্ট তন্দ্রালুতা তৈরি হবে। অনেকটা হুইস্কি কিংবা ব্র্যান্ডির মতো।
৫০ পাউন্ড দামের এই বিয়ারটি ইতোমধ্যেই যুক্তরাজ্যে ব্যাপক জনপ্রিয় হয়েছে। অনেকের মতে, নতুন এই ‘সাপের বিষয়’ তাদের বিয়ার এবং অ্যালকোহল দুটিরই স্বাদ মেটাবে।

No comments:
Post a Comment