ছবির পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে বলিউড তারকাদের প্রায়ই দেখা যায়। তবে পর্দার বাইরে শারীরিক সম্পর্ক নিয়ে তাদের মনোভাব খুব একটা জানা যায় না। বিশেষ এই সম্পর্ক নিয়ে বাস্তব জীবনেও যে তারা তেমন লজ্জিত নন তা নিজ মুখেই জানিয়েছেন তারকারা।
সম্প্রতি বেশ কিছু সেলিব্রেটি শোতে দেখা গেছে শারীরিক সম্পর্ক নিয়ে বলিউডের তারকারা বেশ খোলাখুলিভাবেই কথা বলছেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক শারীরিক সম্পর্ক নিয়ে বলিউড অভিনেতারা কী বলেছেন-
সম্প্রতি বলিউড প্রযোজক, পরিচালক ও অভিনেতা করণ জোহারের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে আসেন বেশ কয়েকজন তারকা। তাদের মধ্যে শহীদ কাপুর, রণবীর সিং, রণবীর কাপুর শারীরিক সম্পর্ক নিয়ে কথা বলতে কোনো রাখঢাক করেননি। সামান্য পরিমান লজ্জাও ছিলো না তাদের মুখে।
বলিউড অভিনেত্রী রেখা শারীরিক সম্পর্ক বিষয়ে বলেন, ‘ভালোবাসা ছাড়া কখনই একজন মানুষের খুব নিকটে যেতে পারবেন না। বিষয়টি অদ্ভুত হলেও সত্য, আমি এখন পর্যন্ত গর্ভবতী হইনি।’ শারীরিক সম্পর্কের প্রতি আসক্তি প্রকাশ করে রেখা বলেন, ‘আমি শুধু নামে একজন অভিনেত্রী নই। বিদ্বেষপূর্ণ অতীত নিয়ে আমার বেশ দুর্নাম আছে।’

No comments:
Post a Comment