সম্প্রতি ফেসবুকে নাসিরকে নিয়ে একটি ভিডিও আপ করেছেন এক তরুণী। এতে ওই তরুণী দাবি করেছেন, নাসির তার সঙ্গে বহুবার শারীরিক সম্পর্কে জড়িয়েছেন।
যা ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এর আগে নাসিরকে ঘিরেই কয়েকটি অডিও ক্লিপও ভাইরাল হয়েছে ফেসবুকে। এদিকে, ওই তরুণীকে ফেসবুক লাইভে নিজেকে নাসিরের গার্লফ্রেন্ড পরিচয় দিয়ে বলতে শোনা গেছে।
অন্যদিকে, নাসিরের এই 'কেলেঙ্কারি'তে সমালোচনার ঝড় উঠেছে টাইগার ভক্তকূলে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের বিধ্বস্ত হওয়ার রেশ টেনেছেন নাসিরের এই ভাইরাল হওয়া ইস্যুতে । নাসিরের এই 'কাণ্ড' টাইগারদের সামাজিক অবক্ষয়ের কিছুটা নমুনা হিসেবে উল্লেখ করেছেন তারা।
তবে 'ভাইরাল' হওয়া প্রসঙ্গে এখন পর্যন্ত নাসিরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

No comments:
Post a Comment