পানের সঙ্গে কন্ডোম ফ্রি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 August 2018

পানের সঙ্গে কন্ডোম ফ্রি!

পানের সঙ্গে কনডম ফ্রি!
জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতনতা প্রসারে 'পানের সঙ্গে কনডম ফ্রি' এমনই অভিনব পদক্ষেপ নিয়েছেন এক পানওয়ালা। পরিস্থিতি এখন এমন, পান না-খেলেও, শুধু কনডমের জন্য দোকানে ভিড় জমাচ্ছেন অনেকে।
ভারতের বিহারের কাটিহার জেলার ফাল্কা বাজার। সেখানেই পানের দোকান রয়েছে বছর ৪০-এর নন্দলাল সাহার। সচেতনতা প্রসারের জন্য সেই দোকান থেকেই পানের সঙ্গে কনডম ফ্রি দিচ্ছেন তিনি।
এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার দোকানে যারাই পান কিনতে আসেন তাঁদের ফ্রিতে কনডম দেই। ফ্রি কনডমের জন্য দোকানে লোকেদের ভিড় বাড়ছে। এর মাধ্যমে জনসংখ্যা সম্পর্কে সচেতনতা প্রসারের কাজও করছি।
নন্দলাল জানিয়েছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য এটি আমার একটি ক্ষুদ্র প্রচেষ্টা। কয়েকটি এনজিও, মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ এবং অন্যান্যরাও কনডম সরবরাহ করে থাকে। ফ্রি কনডমের জন্য আমার পানের ব্যবসাও লাভের মুখ দেখছে। অনেকেই শুধু কনডমের জন্য পান কিনতে আসেন। আবার আমি ৩০০ জন মহিলাকে বন্ধ্যাত্বকরণের জন্য রাজি করিয়েছি।

No comments:

Post a Comment

Post Top Ad